গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একদিকে গাজায় কথিত শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিকল্পনার বানোয়াটি কথা বলেই যাচ্ছে সন্ত্রাসী ড্রাম্প, অন্যদিকে হামলা চালিয়েই যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল। উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে অন্তত ১৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্রের বরাতে বলা হয়, গত রোববার গাজা শহরের পশ্চিমে আল-সৌসি টাওয়ারের একটি আবাসিক ভবনে বিমান হামলায় শহীদ হন ৩৩ বছর বয়সী আবদুল্লাহ আবু তাইফ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে আযযাম।
অন্যদিকে নাসের হাসপাতালের চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমের আল-কারারা এলাকার একটি বাসায় হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য শহীদ হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
চিকিৎসকরা আরও জানিয়েছেন, এ ছাড়া গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর কাছে নিজ বাড়িতে হামলায় কামু আবু মুয়ালিক নামে এক ব্যক্তি ও তার স্ত্রী শহীদ হয়েছেন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও হামলায় শহীদ হন।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অন্যদিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শহীদ এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
একই দিনে গাজা সিটির পশ্চিমাঞ্চলের রেমাল এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হন। একই সময়ে গাজা সিটিতে একটি গাড়িতে হামলায় আরও চারজন শহীদ হয়েছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ভোর থেকে শুরু হওয়া এসব ইসরায়েলি হামলায় সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এক দিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। কোনো সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। হামলার বেশির ভাগ লক্ষ্যবস্তু ছিলো আবাসিক ভবন, অ্যাপার্টমেন্ট এবং সাধারণ মানুষের জটলা।
এর আগের দিন গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আট ফিলিস্তিনি শহীদ হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের জায়গা দখল করে, সেই খেজুর পরিচয় লুকিয়ে বিক্রি করছে ইসরাইল
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজা সিটির আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ৫
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে দুই বেসামরিক নিহত: ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা সৌদির, পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠালো পাকিস্তান
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রের ভোক্তা আস্থা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












