গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজার বিভিন্ন এলাকায় গতকাল ইসরায়েলি সন্ত্রাসীদের হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমনটাই জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, দেইর আল-বালাহর দক্ষিণে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হেলিকপ্টার হামলায় তারা নিহত হন। গাজার অন্যান্য এলাকাতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে খান ইউনিসে তিনজন এবং গাজা সিটির পুরোনো শহর এলাকায় একজন নিহত হয়েছেন।
গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ড্রাম্পের কথিত বোর্ড অব পিস ১৫ দফার একটি রোডম্যাপ প্রকাশের দুই দিন পর এসব হামলা চালানো হলো। কূটনৈতিক অগ্রগতির খবর এলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকার যে ধারাটি দেখা যাচ্ছে, এই হামলাগুলোও তারই অংশ।
রোডম্যাপটি এখনো বাস্তবে কার্যকর হয়নি। এদিকে হামাস জানিয়েছে, সন্ত্রাসী ইসরায়েল গত বছরের চুক্তি অনুযায়ী গাজা থেকে নিজেদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিজেদের অস্ত্র জমা দিয়ে সংরক্ষণে রাখতে দেবে না।
এদিকে, গত শনিবার মধ্য গাজায় ইসরায়েলি হামলায় চিকিৎসা সরঞ্জাম রাখার একটি গুদাম ধ্বংস হয়েছে। হামলার ফলে সেখানে প্রায় ২০ মিটার (৬৬ ফুট) চওড়া এবং ১০ মিটার (৩৩ ফুট) গভীর একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘কঠোর হামলার’ বার্তা দিয়ে ড্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কৌশলগত পরাজয়ের মুখে ঠেলে দিচ্ছে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদের নীতির সাথে আমাদের যাবে না : আঞ্চলিক দেশগুলোর প্রতি ইয়েমেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যা-ভূমিধস
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার!
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)