হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
ইরনা’র বরাতে পার্সটুডে জানায়, গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আইআরজিসির মহাকাশ বাহিনীর উন্নত ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত গোলার মাধ্যমে হরমুজ প্রণালির আকাশে একটি এমকিউ-৯ ড্রোনকে শনাক্ত, লক্ষ্যবস্তুতে পরিণত এবং আঘাত করা হয়।
প্রতিটি এমকিউ-৯ রিপার ড্রোনের পেছনে যুক্তরাষ্ট্রের খরচ হয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার বা সাড়ে ৩০০ কোটি টাকারও বেশি।
পেন্টাগনের বাজেট নথি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষভাগে যুদ্ধ শুরুর সময় মার্কিন বাহিনীর কাছে মোট প্রায় ২৫০টি এমকিউ-৯ রিপার সরবরাহ করা ছিলো। এর মধ্যে বিমানবাহিনীর অধীনে ছিলো ২০৬টি, যার সক্রিয় বা যুদ্ধ-প্রস্তুত বহরে ছিলো আনুমানিক ১৫৫টি ড্রোন। বাকিগুলো ছিলো মেরিন কর্পস ও এয়ার ন্যাশনাল গার্ডের অধীনে। এই সক্রিয় ১৫৫টি ড্রোনের ওপর যুদ্ধের প্রথম কয়েক মাসেই ভয়াবহ ধস নামে। যুদ্ধের ৮৩ দিনের মাথায় মে মাসের শেষের দিকে ব্লুমবার্গ এক অনুসন্ধানী প্রতিবেদনে সরাসরি পেন্টাগনের সূত্রের বরাতে জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইরান অন্তত ৩০টি সক্রিয় রিপার ধ্বংস করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)