‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া দরকার ছিল’
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সবার আগে ভেঙে দেয়ার দরকার ছিল।
একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, একটা-দুটো জায়গায় যদি হয়ে থাকে (চাঁদাবাজি), তাহলে সব কমিটি কেন বাতিল করেছেন? তার মানে উমামা ফাতেমা যে অভিযোগ করেছেন, এটা একটা সিস্টেম্যাটিক ব্যাপার। যেটা ছাত্র উপদেষ্টাদের যোগসাজসে জানা-শোনার মধ্য দিয়ে হয়েছে। যদি তাই হয়ে থাকে, এই কেন্দ্রীয় কমিটি সবচাইতে বেশি দায়ী।
অনুষ্ঠানে তিনি বলেন, কারণ সুপ্রিম যিনি আদেশ দেন, যিনি এসব জানেন, তারা সবার আগে ওটা ভাঙার কথা। কারণ তারা যখন সবগুলো কমিটি ভেঙে দিচ্ছে, তাতে প্রমাণ হয়, বিভিন্ন জায়গায় এই প্রবলেমটা আছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে অভিযোগ এলো- কয়েক’শ কোটি টাকা তিনি বানিয়েছেন। দুদক তাকে ডেকেছে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখন আমি এভাবে বলি, এপিএস তো চাঁদের মতো। তার নিজের আলো নেই। সে আলো পায় সূর্যের কাছ থেকে। সূর্য হচ্ছে মন্ত্রী, মানে উনি যদি কারো কাছ থেকে টাকা-পয়সা নিয়ে থাকেন, তদবিরবাজি করে থাকেন, এ কাজ কে করেছে? আমি বলছি না আসিফ মাহমুদ এ ঘটানায় দায়ীই। কিন্তু উচিত ছিল তাকেও এটার পার্ট করা। দুদক কি তার বিরুদ্ধে তদন্ত করতে পারত না? তদন্ত করা মানেই তো তাকে অপরাধী বলে ফেলা নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)