গভীর জন আপত্তি সত্ত্বেও এবং তীব্র শ্রমিক আন্দোলনের ঘোষণার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেয়ার ঘটনায় পর্যবেক্ষক মহল- নেপথ্যে ইহুদী আঁতাত ও সাম্রাজ্যবাদী আমেরিকার প্রভাব বলে মন্তব্য করছেন। ‘সবার আগে বাংলাদেশ নয়’- ‘সবার আগে সাম্রাজ্যবাদী স্বার্থ’ সংরক্ষণ করছে- সরকার অভিযোগ তুলছে, বিভিন্ন সংগঠন ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেয়ায় শ্রমিক স্বার্থ থেকে জাতীয় স্বার্থ চরমভাবে ক্ষুণœ হয়েছে আত্মঘাতী এ সিদ্ধান্তে সার্বভ্যেমত্ব বিপন্ন হবে বলে রব উঠছে গণমাধ্যম থেকে সচেতন দেশবাসী এবং বন্দর সংশ্লিষ্ট খোদ সরকার দলীয় শ্রমিক সংগঠন থেকে সর্বদলীয় শ্রমিক সংগঠন ফুসে উঠেছে।
‘আমি নিজেও একজন শ্রমিক’- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরও শ্রমিকদের ক্ষুব্ধ করা হচ্ছে কেন? ‘জাতীয় স্বার্থ সবার আগে’- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পরও জাতীয় স্বার্থে আন্দোলনকারীদের উপর নির্যাতনের ষ্টীম রোলার কেন? সাবেক সরকারের আমলে প্রধানমন্ত্রী নিজেও বন্দর দেয়ার বিপক্ষে বক্তব্য দিয়ে জনগণকে খুশি করেছিলেন।
এখন তার বিপরীত করে লক্ষ কোটিগুণ বেশি জনগণের অখুশি অর্জন করে জনবিরোধী হতে চাচ্ছেন? দেশে মহা বিশৃঙ্খলা দেখা দিলে সবার আগে বাংলাদেশ শ্লোগানের কী পরিণতি হবে? (২য় পর্ব)
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মন্তব্য কলাম
নিউমুরিং টার্মিনালের (এনসিটি) আধুনিকায়নে প্রায় ২০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে ইনিয়ে-বিনিয়ে কথিত ব্যাপক ধরনের ‘লাভে’র টোপ ফেলে আশা দেখানো হয়েছে ইহুদী কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের পক্ষ থেকে। অথচ উপরোল্লিখিত বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা এবং এর স্পর্শকাতর দিকের কারণে এনসিটি আরো সম্প্রসারণ করার কিংবা বিদেশি বিনিয়োগের ন্যূনতম কোনো সুযোগই আর অবশিষ্ট নেই। ডিপি ওয়ার্ল্ড কোম্পানিও সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি কথিত ২০৫ মিলিয়ন ডলার কোথায়, কোন কোন খাত বা উপখাতে তারা বিনিয়োগ করবে। বরং চট্টগ্রাম বন্দরের এনসিটি এ মুহূর্তে অত্যাধুনিক ভারী ইকুইপমেন্ট (যান্ত্রিক সরঞ্জাম) ও প্রযুক্তির সমন্বয়ে সুপার স্ট্রাকচার সমৃদ্ধ স্থাপনা। চট্টগ্রাম বন্দরের প্রতিবছর মুনাফা বাবদ নিজস্ব অর্থায়নে নির্মিত; এতে বন্দরের তথা রাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। এনসিটিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে চাহিদার তুলনায় বেশি। এ অবস্থায় সেখানে ইহুদী ডিপি ওয়ার্ল্ড তথা বিদেশি কোনো কোম্পানির বিনিয়োগের লাভের টোপ মানে স্রেফ ভাঁওতা হিসেবে দেখা হচ্ছে। বাস্তবে বিনাপুঁজিতে লাভের টার্গেট নিয়েই এগুচ্ছে বিদেশি দুবাই পোর্ট বা ডিপি ওয়ার্ল্ড কোম্পানি।
তাছাড়া এনসিটির পরিচালনা ও ব্যবস্থাপনার নামে বার্ষিক অন্তত ১১শ’ কোটি টাকা হাতিয়ে নিতে পারবে বিদেশি কোম্পানিটি। কেননা এনসিটিতে প্রতি ইউনিট কন্টেইনার হ্যান্ডলিং বাবদ ডিপি ওয়ার্ল্ড যে রয়্যালটি দিবে সেটি চট্টগ্রাম বন্দরের বর্তমান আয়ের তুলনায় গড়ে ৩৬ থেকে ৪২ ডলার কম হবে। তদুপরি বর্তমানে স্টোরেজ রেন্ট বাবদ যে আয় বন্দর পাচ্ছে সেটিও হাতিয়ে নিবে বিদেশি কোম্পানি। সব মিলিয়ে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) বড়সড় আয় চলে যাবে বিদেশি কোম্পানির পকেটে।
চট্টগ্রাম বন্দরের প্রধান স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি বিগত ২০১৭ সাল থেকে টানা প্রতিবছরই কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড অতিক্রম করছে। স্বাভাবিক ধারণক্ষমতা বা হ্যান্ডলিং সক্ষমতা অনুযায়ী এনসিটি বার্ষিক ১১ লাখ ইউনিট কন্টেইনার হ্যান্ডলিং করতে পারে। অথচ সর্বোচ্চ সক্ষমতার বিপরীতে গত অর্থবছরে এনসিটিতে ১৩ লাখ ৮৫ হাজার টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হয়েছে। কিন্তু এনসিটিতে নতুন করে বিনিয়োগ কিংবা এর সম্প্রসারণের কোনো সুযোগ না থাকায় বাড়তি আরো কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে না। কেননা এনসিটির জেটি বার্থে চারটির চেয়ে অতিরিক্ত জাহাজ ভিড়ানো, বড়সড় আকারের জাহাজ ভিড়তে দেওয়া কিংবা জোয়ার-ভাটার সময় উপেক্ষা করে যথেচ্ছভাবে জাহাজ চলাচল টেকনিক্যাল কারণেই তা অলীক কল্পনাপ্রসূত, অবাস্তব এবং অসম্ভব।
বাস্তবতা হচ্ছে এনসিটি এ মুহূর্তে অত্যাধুনিক ভারী ইকুইপমেন্ট সমৃদ্ধ অবকাঠামো সজ্জিত হয়ে সর্বোচ্চসীমায় কন্টেইনার হ্যান্ডলিং করছে। চট্টগ্রাম বন্দর এনসিটি বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড কর্তৃক পরিচালনায় দক্ষতা, স্বচ্ছতা এবং গতিশীলতা বৃদ্ধির কারণে বন্দর ব্যবহারকারী তথা স্টকহোল্ডারদের প্রশংসা অর্জন করছে।
কিন্তু তা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরের টাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে নির্মিত অত্যাধুনিক প্রযুক্তি ও যান্ত্রিক সরঞ্জাম সজ্জিত এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারাদানে পতিত ফ্যাসিস্ট হাসিনার সিদ্ধান্তটি বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকার কেন, কীসের মোহে ও যুক্তিতে বাস্তবায়ন করেছে এ নিয়ে বন্দর শিপিং সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন ও সন্দেহ ঘোরপাক খাচ্ছে। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে- আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে। পতিত ইসলাম বিরোধী সরকার কর্তৃক তুলে দেয়া নিম্নোক্ত অনুচ্ছেদ-
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যদি গোবর-গোচনা থেকে বিরত থাকতে চান, তাহলে বিধর্মীদের হোটেলে খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মুশরিকরা (পূজারী) নাপাক”।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি এবং রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি দুর্ধর্ষ গ্রুপ সক্রিয় রয়েছে।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












