কট্টর হিন্দু দেশ নেপাল, হিংস্র বৌদ্ধের দেশ- শ্রীলঙ্কার দুর্যোগে বাংলাদেশ মানবিক সাহায্য পাঠালেও মুসলিম দেশ- সোমালিয়ার দুর্ভিক্ষে দুই-তৃতীয়াংশের বেশি মানুষ মৃত্যুপথযাত্রী হলেও তাদের প্রতি বিশ্বের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশের হামদরদী কোথায়? সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, সিরিয়া, সুদান ও ইয়েমেন চলছে মারাত্মক দুর্ভিক্ষ।
এক হিসেব মতে মাত্র সাত হাজার কোটি টাকা ব্যায়েই সব মুসলিম দেশের দুর্ভিক্ষ দূর করা সম্ভব। অথচ সৌদি আরব, আরব-আমিরাত, কুয়েত-কাতার-ব্রুনাইর সুলতানরা এক একজন লাখ লাখ নয়, কোটি কোটি -কোটি টাকার বিলাসিতা করে আর কাফের গায়ক-গায়িকা, নায়ক-নায়িকা ও খারাপ মহিলার পেছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে। এদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধের সঞ্চারে বাংলাদেশকেই অগ্রণী হতে হবে।
পতিত ইসলাম বিরোধী সরকার কর্তৃক তুলে দেয়া নিম্নোক্ত অনুচ্ছেদ- রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে অপরাপর মুসলিম দেশগুলোর সাথে ভ্রাতৃত্ববন্ধনে জোরদার করবে সংবিধানে পূণর্বহাল করতে হবে। (১ম পর্ব)
, ০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
সোমালিয়া ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতা লাভের পর থেকে দেশটি এখনো স্থিতিশীল সরকার গঠন করতে পারেনি। দাঙ্গা-হাঙ্গামা স্থানীয় জনগণের স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। এমনকিছু অঞ্চল রয়েছে যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এখন পর্যন্ত। সামান্য কলেরায় হাজারো শিশুর মৃত্যু হচ্ছে। জীবন মান উন্নয়ন ও শিক্ষার কোনো উদ্যোগ কাজে লাগতে পারেনি দেশটির সরকার। সে দেশের সেনাবাহিনী পর্যন্ত এই দ্বন্দ্বের কাছে অসহায় হয়ে পড়েছে।
সর্বশেষ ২০১১ সালে সংগঠিত দুর্ভিক্ষে ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে দুর্ভিক্ষ ঘোষণা দেয়ার আগেই অর্ধেক মানুষের মৃত্যু হয়। যার অধিকাংশই ছিল নারী ও শিশু।
মাত্র ৬৩৭ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সোমালিয়ার জনসংখ্যা হচ্ছে এক কোটি ৫ লাখ। ভৌগলিক অবস্থানের কারণে দেশটিকে আফ্রিকা মহাদেশের শিং বলা হয়। এবছর নতুন করে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেখানে। কয়েকটি অঞ্চলে খাদ্য ও খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নতুন করে ১০ লাখ মানুষ বিশুদ্ধ পানির সংকটে পড়ায় সেই সংখ্যা এখন ৭২ লাখে দাঁড়িয়েছে।
বর্তমান অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এল নিনো-জনিত ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে মানবিক সহায়তায় তহবিলের ঘাটতি সংকটাপন্ন জনগোষ্ঠীর জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশটির ফেডারেল সরকার ও জাতিসংঘ বুধবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে সতর্ক করেছে।
সর্বশেষ ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সোমালিয়ায় ৭০ লাখ মানুষ সংকটপূর্ণ বা তার চেয়ে ভয়াবহ মাত্রার ক্ষুধার মুখে পড়তে পারে। এদের মধ্যে ১৫ লাখ মানুষ জরুরি বা তার চেয়েও ভয়াবহ পর্যায়ের খাদ্যসংকটে থাকবে।
সম্ভাব্য বন্যার কারণে স্বাস্থ্য ও মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত হলে বেলেট ওয়েইন ও বাইদোয়ার বাস্তুচ্যুত মানুষের কিছু এলাকায় অপুষ্টির পরিস্থিতি আইপিসির সর্বোচ্চ সংকটপূর্ণ পর্যায় ৫-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এল নিনো-জনিত বন্যা মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি নতুন করে বাস্তুচ্যুতি ও রোগের ঝুঁকি বাড়াতে পারে। পরিস্থিতি মোকাবিলায় জীবন রক্ষা, প্রস্তুতি জোরদার এবং সংকটের আরও অবনতি ঠেকাতে জরুরি পদক্ষেপ ও অতিরিক্ত সম্পদ প্রয়োজন।
সোমালিয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির (এসওডিএমএ) তথ্যমতে, সম্ভাব্য বন্যায় নতুন করে ২৫ থেকে ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ ছাড়া প্রায় ১০ লাখ মানুষ নতুন করে তাদের কৃষিজমি ও পশুচারণের এলাকা থেকে বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমালিয়ায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি এতিয়েন পিটারশমিট বলে, ক্ষুধার সংকটে থাকা পরিবারগুলোর ফসল ও গবাদি পশু বন্যায় হারানোর ঝুঁকি মোকাবিলায় জরুরি অর্থায়ন প্রয়োজন। আগাম সতর্কতাকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে পারলে জীবন বাঁচানো, জীবিকা রক্ষা এবং গ্রামীণ জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করা সম্ভব।
বিশেষজ্ঞদের একটি কর্তৃত্বপূর্ণ প্যানেলের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে বর্তমান অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সোমালিয়ায় আগের থেকেও কঠিন দুর্ভিক্ষ দেখা দেবে।
সোমালিয়ার ক্ষুধার্ত পরিবারগুলো সাহায্যের সন্ধানে শুষ্ক ভূখন্ডের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রয়োজনীয় ফান্ডের অভাবে তারা মানবিক সহায়তার পরিধি আগের চেয়ে বিপুল পরিমাণে কমিয়ে আনতে বাধ্য হয়েছে। কয়েক বছর আগেও যেখানে প্রতি মাসে সোমালিয়ার প্রায় ৪০ লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হতো, সেখানে বর্তমানে বাজেট সংকটের কারণে ডব্লিউএফপি মাত্র ৬ লাখ ৭০ হাজার মানুষকে কোনোমতে সহায়তা প্রদান করতে পারছে।
আন্ডারসেক্রেটারি-জেনারেল ফর হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স জাতিসংঘের সংবাদদাতাদের বলে, জাতিসংঘের প্রায় ১৪০ কোটি ডলারের আবেদন ছাড়াও আরো ১০০ কোটি ডলারেরও বেশি নতুন তহবিল প্রয়োজন।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যদি গোবর-গোচনা থেকে বিরত থাকতে চান, তাহলে বিধর্মীদের হোটেলে খাওয়া-দাওয়া থেকে বিরত থাকুন মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই মুশরিকরা (পূজারী) নাপাক”।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি এবং রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি দুর্ধর্ষ গ্রুপ সক্রিয় রয়েছে।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












