গোলামির মার্কিন চুক্তি জিঞ্জিরে আটক করেছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতে ও অন্য সব ব্যবহার অদূর ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যেতে পারে।
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
এই চুক্তি সবার আগে আমেরিকা এবং সবকিছুর শেষে বাংলাদেশ বাস্তবায়িত করবে।
, ১৬ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ রবি, ১৩৯৪ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মন্তব্য কলাম
“যদি চুক্তির কারণে রাশিয়া থেকে ইউরেনিয়াম বা ফুয়েল রড আমদানি বন্ধ হয়ে যায়,
তাহলে রূপপুর কেন্দ্রই চালানো কঠিন হয়ে পড়বে, আর ভবিষ্যতের নতুন পারমাণবিক প্রকল্প তো দূরের কথা।”
২০২৬- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হওয়ার পর বাংলাদেশ সরকার ভবিষ্যতে আরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে ইউনূসের আরোপিত মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি (অমৎববসবহঃ ড়হ জবপরঢ়ৎড়পধষ ঞৎধফব)। একই আশঙ্কা থাকবে বিদ্যমান রুপপুর প্রকল্পের জন্য জ্বালানী হিসাবে ফ্রেশ ইউরেনিয়াম সংগ্রহে।
মার্কিন বাণিজ্য চুক্তির অৎঃরপষব ৪.৩ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে-
“বাংলাদেশ কোনো দেশ থেকে নিউক্লিয়ার রিয়্যাক্টর, ফুয়েল রড বা এনরিচড ইউরেনিয়াম কিনতে পারবে না,
যদি সেই দেশ “যুক্তরাষ্ট্রের অত্যাবশ্যকীয় স্বার্থের” (লবড়ঢ়ধৎফরংবং বংংবহঃরধষ টঝ রহঃবৎবংঃং) জন্য হুমকি হয়।”
যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে চুক্তিতে এমন সব শর্ত রাখা হয়েছে, যা বাংলাদেশের স্বাধীন সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করবে। চুক্তি অনুসারে, বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তি বা সমঝোতায় যেতে পারবে না, যার ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয় (আর্টিকেল ২.৩), বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণœ হয়-এমন কোনো ডিজিটাল বাণিজ্যচুক্তি অন্য কোনো দেশের সঙ্গে স্বাক্ষর করতে পারবে না (আর্টিকেল ৩.২)। এই চুক্তির প্রত্যক্ষ প্রভাব দেখা যাচ্ছে এখনই। অনেকটা বাধ্য হয়েই রাশিয়ার সাথে চুক্তির সব বিষয়েই আমেরিকার গর্তে ঢুকছে বাংলাদেশ।
মেয়াদ বৃদ্ধি, রাশিয়া বা অন্য কোন দেশের সাথে সুবিধাজনক চুক্তি না করে।
পরমাণু শক্তির শান্তিপূর্ণ ও বেসামরিক ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপি মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ ইতিমধ্যেই রাশিয়ার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি রাশিয়া, চীন কিংবা অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কৌশলগত ও সংবেদনশীল চুক্তি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে।
মার্কিন পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সাধারণত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) শর্তের বাইরেও ওয়াশিংটনের নিজস্ব কঠোর নজরদারি, পরিদর্শন এবং কৌশলগত শর্ত থাকে। এটি বাংলাদেশের প্রযুক্তিগত ও নীতিনির্ধারণী স্বাধীনতায় মার্কিন হস্তক্ষেপের সুযোগ তৈরি করবে যা বাংলাদেশের সার্বভৌমত্ব হারানোর ঝুকি তৈরী করবে।
রাশিয়ান প্রযুক্তির ওপর ভিত্তি করে রূপপুর প্রকল্প গড়ে উঠেছে। মার্কিন প্রযুক্তির (যেমন: স্মল মডুলার রিঅ্যাক্টর বা এস এম আর) সাথে পূর্বের অবকাঠামোর সমন্বয় সাধন করা সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও জটিল হবে।
সমঝোতা স্মারকটির বিস্তারিত শর্তাবলি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক দায়বদ্ধতা নিয়ে সাধারণ জনগণ ও বিশেষজ্ঞদের কাছে পর্যাপ্ত খোলাসা করা হয়নি বলে রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনা রয়েছে।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












