দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি এবং রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি দুর্ধর্ষ গ্রুপ সক্রিয় রয়েছে।
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও সম্ভ্রহরণ এবং খুনসহ বড় অপরাধ বেড়েই চলেছে। গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার সনদে শিশু হিসেবে ১৮ বছরের কম বয়সী সকলকে গণ্য করা হয়েছে।
১৯৭৪ সালের শিশু আইনে শিশুর বয়স ১৬ পর্যন্ত ধরা হলেও ২০১৩ সালের শিশু আইনে বয়স করা হয়েছে ১৮ বাস্তবে জন্ম সনদে অনেকেই ২/৩ বছর কম দেখানোর কারণে এখন ২১/২২ বছরের প্রাপ্তবয়স্ক দুর্ধর্ষ অপরাধীর ও শিশু আইনের বাহানায় পার পেয়ে নতুন উদ্যমে কঠিন অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশকে বাঁচাতে হলে সবার আগে ১৮ বছর বয়স পর্যন্ত শিশু এই আইন অবিলম্বে বাদ দিতে হবে। (১ম পর্ব)
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মন্তব্য কলাম
পুলিশ সদরদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, রাজধানী বাদে দেশের বিভিন্ন মহানগর ও জেলায় ২২৭টি কিশোর গ্যাং সক্রিয়।
ডিএমপির তথ্য বলছে, রাজধানীতে কিশোর গ্যাংয়ের ১৫৯টি গ্রুপ রয়েছে। এসব গ্রুপে সদস্য রয়েছে এক হাজার ৮১২।
এই পরিসংখ্যানই বলে দেয় সমগ্র দেশের চিত্র কতটা ভয়াবহ। এলাকায় আধিপত্য বিস্তার, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক চোরাচালান, অপহরণ, যৌনহয়রানি, চুরি, ছিনতাই, রাহাজানি থেকে শুরু করে গুম-খুনের মতো ঘৃণ্য অপরাধে কিশোরেরা জড়িয়ে যাচ্ছে প্রায়শই। বর্তমানে কিশোর গ্যাং শুধু অভিভাবকদের জন্যই আতঙ্ক নয়; বরং পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্যও ক্ষতিকর।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদার একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকা-ে কিশোর গ্যাং সদস্যদের সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসার পর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে ৬২৪ জনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে উঠতি বয়সের ছেলেদের সম্পৃক্ততা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে জেলার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৬২৪ জনকে আটক করা হয়।
“থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য, যা বলছে পুলিশ” শীর্ষক খবর গেছে।
২৪ সেপ্টেম্বর প্রকাশিত খবর থেকে জানা যায়-
কুমিল্লার দাউদকান্দি থানায় দরজা ভেঙে কিশোর গ্যাংয়ের ১৭ জন সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানা কার্যালয়ের ভেতরেই এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিনভর দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করে পুলিশ। আটকের পর তাদের দাউদকান্দি থানার একটি বিশেষ কক্ষে রাখা হয়। কিন্তু রাত ৯টার দিকে কক্ষে থাকা কিশোরদের কয়েকজন হঠাৎ দরজা ভেঙে এবং বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে বাইরে বেরিয়ে আসে। পরবর্তীতে তাদের মধ্য থেকে ১৭ জন সদস্য পালিয়ে যায় বলে খবর ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি মডেল থানার সামনে ২৫ সেপ্টেম্বর দুপুরে দেখা যায়, ছেলের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও কলেজের কাগজপত্র নিয়ে থানার সামনে বসে আছেন এক নারী অভিভাবক। তিনি বলেন, ‘পুলিশ বলছে, আমার ছেলে যে শিক্ষার্থী, তা প্রমাণ করতে পারলে ছেড়ে দেবে।’
ওই অভিভাবকের ভাষ্য, ‘আমার ছেলে রাত ৯টার দিকে এলাকার ছেলেদের সঙ্গে বসে আড্ডা দেয়। তাকে ধরে সঠিক কাজই করেছে পুলিশ। শিক্ষার্থীরা রাতে রাস্তায় আড্ডা দেবে কেন?’
অষ্টম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রের জন্য তার খালা থানার সামনে অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, ‘আটকাইয়া না রাইখ্যা কয়ডা মাইর দিয়া ছাইড়া দিলে হয়। অহন মা, ভাই, খালা- সবাই তার জন্য থানায় আইতে হইসে। এটা শরমের বিষয়।’
(২)
রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ধর্ষণ এবং খুনসহ নানা অপরাধ বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং গ্রেফতারও বাড়ছে। শহর ছাড়িয়ে গ্রামেও কিশোর অপরাধ মহামারির মতো ছড়িয়ে পড়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, কয়েক বছর আগেও কিশোরদের মধ্যে এমন নৃশংস অপরাধ প্রবণতা ছিল কম। কিন্তু ভারতীয় সিনেমা, মোবাইল, অন লাইন ইত্যাদির প্রবাবসহ স্থানীয় আধিপত্যের লড়াই ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। বর্তমানে অনেক ক্ষেত্রে অভিভাবকরাও অসহায় হয়ে পড়েছেন। প্রতিবাদ করতে গিয়ে হত্যার ঘটনাও ঘটছে। কিশোর আইনের নমনীয়তার কারণে অনেক অভিযুক্ত দ্রুত জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, গুরুতর অপরাধে হাতেনাতে গ্রেফতারের পরও কয়েক সপ্তাহের মধ্যে এসব কিশোর দুর্বৃত্তদের আবার এলাকায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। এতে এই চক্রের মধ্যে দায়মুক্তির একটা মানসিকতা তৈরি হয়ে যায়। ধরা পড়লেও আবার বের হতে পারবে এমন আত্মবিশ্বাস তাদের বারবার অপরাধ করতে উত্সাহ দেয়।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানদের সাথে রাশিয়ার মুনাফেকী নূতনভাবে প্রকাশ পাচ্ছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নতুন চুক্তি স্বাক্ষর করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরম হুমকিস্বরূপ এবং বাংলাদেশের জন্য- সময়সাপেক্ষ ব্যায়বহুল ও জটিল
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারের দাম হচ্ছে আরো বেশী। সব মিলিয়ে বাড়ছে উৎপাদন ব্যয় কৃষকের কঠিন দুরাবস্থায় আরো বাড়বে মূল্যস্ফীতি জন দুর্ভোগ থেকে এখন দুর্ভিক্ষের দিকে যাচ্ছে দেশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস কেনো আশাহীন বিষয়ে পরিণত হলো?
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত মহাসম্মানিত ১২ই রবীউছ ছানী শরীফ আজ।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












