‘আত্মসমর্পণ বা অনাহার’ নীতি নিয়েছে বিশ্ব সন্ত্রাসী ইসরাইল
আল ইহসান ডেস্ক:
উত্তর গাজার জাবালিয়াতে সন্ত্রাসী ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসন সেখানকার বাসিন্দাদের কাছে বিপর্যয়কর হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগেও তারা সন্ত্রাসী ইসরাইলের বিমান হামলার পর প্রবল কষ্টের মুখে পড়েছেন। এখন দ্বিতীয় বছরেও তাদের একই অবস্থায় পড়তে হচ্ছে।
ফোনে মোহাম্মদ জানিয়েছেন, এখানকার পরিস্থিতি ভয়ংকর। কেউ বেরোতে পারছে না। ওরা আমাদের চলে যেতে বলেছে। কিন্তু হাতে সময় নেই। হঠাৎ তারা পুরো জায়গাটা ঘিরে ধরেছে এবং গুলি চালাতে শুরু করেছে।'' মোহাম্মদ তার পুরো নাম জানাতে চাননি।
ফিলিস্তিনিদের আশঙ্কা, এই আক্রমণের মাধ্যমে সন্ত্রাসী ইসরাইল তাদের নতুন নীতি রূপায়ণের কাজ শুরু করেছে। এই নীতি হলো, হয় আত্মসমর্পণ, অথবা অনাহার। তারা উত্তর গাজা থেকে সাধারণ মানুষকে সরিয়ে দিয়ে পুরো জায়গাটা সিল করে দিতে চায়।
৪১ বছর বয়সি মোহাম্মদ বলেছেন, তার স্ত্রী ও তিন সন্তান কাছের শহরে আত্মীয়দের বাড়িতে গিয়েছিল। এরপর সন্ত্রাসী ইসরাইলের কামান ও বিমান আক্রমণ শুরু হয়। তিনি স্ত্রী ও সন্তানদের আসতে মানা করে দিয়েছেন।
জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানেটেরিয়ান অ্যাফেয়ার্সের হিসাব হলো, গত দুই সপ্তাহে জাবালিয়া থেকে ৫০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। অন্যরা বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন। কারণ, এখন সেখানে প্রবল লড়াই শুরু হয়েছে। জাবালিয়ার ৮৪ শতাংশ এলাকা থেকে মানুষকে চলে যেতে বলা হয়েছে।
গাজার জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সব জায়গায় প্রবল সংঘর্ষ চলছে, সেখানে তারা যেতে পারছেন না। প্রচুর মানুষ আহত হচ্ছেন। অনেকের মৃত্যু হচ্ছে। রাস্তায় মৃতদেহ ছড়িয়ে থাকছে।
বিভিন্ন মিডিয়া, সংস্থা ও ফিলিস্তিনিদের মতে, সন্ত্রাসী ইসরাইলের সরকার ক্রমশ আত্মসমর্পণ বা অনাহার নীতি রূপায়ন করছে। এটাই হতে চলেছে উত্তর গাজার জন্য তাদের পরিকল্পনা।
এই কৌশলের উদ্দেশ্য হলো হামাস ও তাদের নেতাকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। সেজন্যই উত্তর গাজার মানুষের উপর এই চাপ সৃষ্টি করা হচ্ছে। পরিকল্পনাটা হলো, উত্তর গাজার বেসামরিক মানুষকে দক্ষিণে যেতে বলা হবে। তারপর উত্তর গাজা সিল করে দেয়া হবে। যারা উত্তর গাজায় থাকবে, বুঝতে হবে তারা হয় হামাস সদস্য বা তাদের সাহায্যকারী। সেখানে সব সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
আরও পড়ুন
সব ›
পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা রয়েছে
সীমান্ত বন্ধ করলে না খেয়ে মরবে, বাংলাদেশ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি
আল ইহসান ডেস্ক: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সংখ্যালঘু পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে চরম বিতর্কিত ও…
বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলা ইরানের
আত্মসমর্পণে অস্বীকৃতি, ভারতে মসজিদে ঢুকে যুবককে গুলি করে হত্যা
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে আইসিজে
আল ইহসান ডেস্ক: ২০১৭ সালে সামরিক আগ্রাসনের সময় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় ‘গণহত্যার অভিপ্রায়ের’ দায়ে মিয়…
৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
হামাসের বীরত্ব:
কেশম দ্বীপে হামলা, পাল্টা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা ইরানের
ইরান যুদ্ধে গোলাবারুদ সংকটে মেয়াদোত্তীর্ণ ‘টমাহক’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুতে তীব্র সংকট দেখা দিয়েছে…
‘বাংলাদেশি’ তকমায় ভারতে আটক ও বিতাড়নের মুখে মুসলিমরা
আল ইহসান ডেস্ক: ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অবৈধ অভিবাসী সন্দেহে আটক, জিজ্ঞাসাবাদ ও দেশ থ…
ভারতে বিপুল পরিমাণ বেকার, পশ্চিবঙ্গের অর্থমন্ত্রীর উদ্বেগ
আল ইহসান ডেস্ক: প্রায় ভেঙে পড়েছে ভারতের অর্থ ব্যবস্থা। বাড়ছে বেকারত্বের হার। এমতাবস্থায় দেশের ক্রমবর্ধমান বেকা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।