ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমদের ঘোষণা:
‘আইআরজিসির নৌবাহিনী এবং সেনাবাহিনীকে যেকোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত’
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরা ঘোষণা করেছেন তারা মাকরান উপকূলের সুন্নি উপজাতিদের সাথে মিলে আইআরজিসির নৌবাহিনী এবং সেনাবাহিনীকে যেকোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত।
পার্সটুডে ইরনা-কে উদ্ধৃত করে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইরানের সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরা জুমুয়াবার হরমুজ প্রণালীর বুদ্ধিদীপ্ত ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ অব্যাহত রাখার সমর্থনে একটি বিবৃতি জারি করেছেন। তারা শত্রুর জন্য প্রণালীটি বন্ধ করে দেওয়াকে একটি পূর্বপ্রস্তুতিমূলক প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তা বৃদ্ধির একটি উপাদান হিসেবে অভিহিত করেছেন।
সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমদের বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী কোনো আন্তর্জাতিক নৌপথ নয় যা কোনো আগ্রাসী রাষ্ট্র শর্তহীনভাবে ব্যবহার করার অধিকার রাখে, বরং এই প্রণালীটি বুমোসি, গ্রেটার তুনব এবং লেসার তুনব-এই তিনটি ইরানি দ্বীপের আঞ্চলিক নৌসীমার মধ্যে অবস্থিত এবং প্রথা ও আইন আমাদের বলে: বাড়ির মালিকই চাবির মালিক।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সুন্নি আলেমদের দ্বীনি ও প্রথাগত মতামত অনুসারে, যখন শত্রু তার প্রতিবেশী দেশগুলোর সমুদ্র, স্থল ও আকাশপথ থেকে ইরানকে আক্রমণ করে তখন ‘বৈধ আত্মরক্ষা’র নীতির ভিত্তিতে, নিজ নিরাপত্তা বৃদ্ধি এবং আগ্রাসী দেশগুলোর সাথে সম্পর্কিত কোনো যুদ্ধজাহাজ বা বাণিজ্যিক জাহাজের পারস্য উপসাগরে প্রবেশ ঠেকানোর জন্য হরমুজ প্রণালীর যান চলাচল নিয়ন্ত্রণ করা ইরানের এক অনস্বীকার্য অধিকার।
সিস্তান ও বেলুচিস্তানের সুন্নি আলেমরাও পারস্য উপসাগরের সীমান্তবর্তী কিছু দেশের শাসকদের এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার প্রতি বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করে ঘোষণা করেছেন, এই শাসকেরা বছরের পর বছর ধরে ইরানের নিরাপত্তা আলোচনায় অতিথি ছিলো, কিন্তু তারা ইরানের ভূখ-ে আগ্রাসন চালানোর জন্য তাদের ভূমি ও স্থাপনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের হাতে ছেড়ে দিয়েছে যা ‘সুপ্রতিবেশীসুলভ আচরণের লঙ্ঘন’ এবং এই অঞ্চলের সম্মিলিত নিরাপত্তার সাথে বিশ্বাসঘাতকতার একটি সুস্পষ্ট উদাহরণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












