নতুন বিধিমালার সুযোগ:
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৬ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পদোন্নতির জন্য বিচারিক অভিজ্ঞতার শর্ত কার্যত উঠে গেছে। সহকারী জজ থেকে জেলা ও দায়রা জজ পর্যন্ত প্রতিটি স্তরে পরিবর্তনের ফলে কোনো বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক হয়ে যাচ্ছেন অনেকে। নতুন বিধিমালার সুযোগে এমন কর্মকর্তাও জেলা ও দায়রা জজ হয়ে গেছেন, যাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে একদিনেরও বিচারিক অভিজ্ঞতা নেই। ফলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় এবং মাঠ পর্যায়ের বিচারকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এতে বিচারাঙ্গনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।
আগের বিধিমালায় প্রতিটি স্তরে পদোন্নতির জন্য বিচারক পদে নির্দিষ্ট সময়ের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক ছিল। নতুন বিধিমালায় সেই শর্তের জায়গায় বসানো হয়েছে ‘সমপর্যায়ের অন্যান্য পদে’ অভিজ্ঞতার কথা।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন বিধিমালার অধীনে এরই মধ্যে অর্ধশতাধিক কর্মকর্তা বিচারক হিসেবে বিভিন্ন স্তরে পদোন্নতি পেয়েছেন, যাদের প্রয়োজনীয় বিচারিক অভিজ্ঞতা নেই। তাদের মধ্যে এমন কর্মকর্তাও জেলা ও দায়রা জজ হয়েছেন, যাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে এক দিনেরও বিচারিক অভিজ্ঞতা নেই।
গত বছরের ২ নভেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী এটি প্রণয়ন করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, নিয়ন্ত্রণ এবং কর্মের অন্যান্য শর্তাবলি) বিধিমালাটি প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। একই সঙ্গে ১২ বিধির মাধ্যমে ২০০৭ সালের বিধিমালাটি রহিত করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে তৈরি করা বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন বর্তমান বিএনপি সরকার বাদ দিলেও বিতর্কিত বিধিমালাটি বহাল রাখে ।
জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির যোগ্যতা ২০০৭ সালের বিধিমালার প্রথম তফসিলে লেখা ছিল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচারক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে । নতুন বিধিমালায় একই পদের যোগ্যতা লেখা হয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের অন্যান্য পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের কর্মের অভিজ্ঞতা। নতুন বিধিমালায় ‘বিচারক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় বসেছে ‘অন্যান্য পদ’। পাশাপাশি ‘চাকরির অভিজ্ঞতা’ বদলে হয়েছে ‘কর্মের অভিজ্ঞতা’। পরিবর্তনটি শুধু জেলা ও জেলা দায়রা জজ পদে হয়নি, চারটি স্তরেই একই বদল করা হয়েছে।
একইভাবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতির জন্য ২০০৭ সালের বিধিমালায় শর্ত ছিল যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের বিচারক পদে দুই বছরের অভিজ্ঞতাসহ ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নতুন বিধিমালায় তা হয়েছে যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের অন্যান্য পদে ২ (দুই) বছরের অভিজ্ঞতাসহ ১০ বছরের কর্মের অভিজ্ঞতা। সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির ক্ষেত্রেও বিচারিক অভিজ্ঞতা এড়িয়ে যাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ জানান, বিধিমালার নতুন সংযোজন বিচারব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করবে। ম্যাজিস্ট্রেসি পদে কার্যরত একজনকে যদি হঠাৎ বিচারক হিসেবে আদালতে পদায়ন করা হয়, তিনি বিচার প্রার্থীদের আর্জিগুলো বুঝতে পারবেন না। তাতে বিশৃঙ্খল অবস্থা দেখা দেবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদায়ন অশোভন। বিষয়টি নিয়ে বর্তমান সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ওয়াকিবহাল আছে। বিচার বিভাগের শৃঙ্খলা, সৌজন্যতা এবং সাধারণ নিয়মের সঙ্গে বিষয়টি কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। প্রধান বিচারকের নেতৃত্বে পরবর্তী ফুল কোর্টগুলোতে সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন -গভর্নর
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












