৯০ লাখ নিউরনের ভার্চুয়াল মস্তিষ্ক বানালেন বিজ্ঞানীরা
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বিশ্বের অন্যতম শক্তিশালী সুপারকম্পিউটার ব্যবহার করে বিজ্ঞানীরা একটি অত্যন্ত বিস্তারিত ভার্চুয়াল মাউসের মস্তিষ্ক তৈরি করেছেন। এই মডেল মানব মস্তিষ্ক বোঝা ও আলঝেইমারের মতো রোগের গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অ্যালেন ইনস্টিটিউট এবং জাপানের ইউনিভার্সিটি অব ইলেকট্রো-কমিউনিকেশনস যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করে।
গবেষক দলটি জানিয়েছে, তারা প্রথমবারের মতো একটি মাউসের পুরো কর্টেক্স (মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণ অংশ) ভার্চুয়ালভাবে পুনর্নির্মাণ করতে পেরেছে। যদিও মাউসের মস্তিষ্ক মানুষের তুলনায় ছোট ও কম জটিল, তবুও গঠনের দিক থেকে দুটি মস্তিষ্কের মধ্যে বহু গুরুত্বপূর্ণ মিল আছে। তাই এই ভার্চুয়াল মডেল ভবিষ্যতের গবেষণায় মূল্যবান তথ্য দেবে।
ভার্চুয়াল মস্তিষ্কটিতে যুক্ত হয়েছে প্রায় ৯০ লাখ নিউরন এবং ২৬ বিলিয়ন সিন্যাপ্স- যেগুলো ৮৬টি ভিন্ন অঞ্চলের সঙ্গে যুক্ত। সুপারকম্পিউটারটি প্রতি সেকেন্ডে বিপুল পরিমাণ গণনা করতে পারে। ফলে মস্তিষ্কের ভেতরে কিভাবে সংকেত আদান-প্রদান হয় তা খুব কাছ থেকে দেখা সম্ভব।
তুলনামূলকভাবে বাস্তব মস্তিষ্কে প্রায় ৭ কোটি নিউরন থাকে, যা আকারে একটি বাদামের মতো। কিন্তু জীবন্ত মস্তিষ্কে যেসব পরীক্ষা করা কঠিন বা অসম্ভব, সেগুলো এই ভার্চুয়াল মডেলে করা যাবে বলেই গবেষকরা মনে করছেন। এতে স্নায়বিক রোগ সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া যাবে।
অ্যালেন ইনস্টিটিউটের কম্পিউটেশনাল নিউরোসায়েন্টিস্ট অ্যান্টন বলেছে, এটি দেখাচ্ছে আমরা সঠিক পথে আছি। পর্যাপ্ত কম্পিউটিং শক্তি পেলে আরও বড় ও নির্ভুল মস্তিষ্কের মডেল বানানো সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












