৮ হাজার ২০০ বছর আগের খাল আবিষ্কার!
, ১৭ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ রবি’ ১৩৯১ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২০ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
হুরিয়াতের খবরে বলা হয়েছে- ইজমির প্রদেশের ইয়েসিলোভা ঢিবির নতুন করে খননকালে ৮ হাজার ২০০ বছর আগের খালটি পাওয়া যায়। এর আগে খননে দেখা গেছে সভ্যতাটি ৯টি গ্রাম নিয়ে গঠিত। হাজার হাজার বছর আগে ওই সব গ্রামের বাসিন্দা প্রথম সামুদ্রিক খাবার, বিশেষ করে সামুদ্রিক ব্রিম, বিষাক্ত স্টিংগ্রে, সামুদ্রিক আর্চিন ও ঝিনুক খাওয়ায় অভ্যস্ত ছিলো। সেগুলোর অবশিষ্টাংশও পাওয়া গেছে।
এজ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং খনন দলের প্রধান জাফের দেরিন বলেন, ইয়েসিলোভার চারপাশে ইজমিরের প্রথম গ্রামীণ বসতি গড়ে উঠেছিল। বসতির মধ্য দিয়ে সাড়ে ছয় মিটার প্রশস্ত এবং ২২০ মিটার লম্বা খালটি প্রবাহমান ছিল।
তিনি যোগ করেন, খালটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। ওই এলাকার লোকজন চার প্রজন্ম ধরে খালটি ব্যবহার করেছেন।
দেরিন আরও বলেন, প্রতœতাত্ত্বিকরা খালের ছোট্ট একটি অংশ অবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কারণ খালের ভেতরটা নুড়ি পাথরে ভরা।
তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, ইজমির মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি, বোর্নোভা ডিস্ট্রিক্ট মিউনিসিপ্যালিটি এবং এজ ইউনিভার্সিটির সহায়তায় ইয়েসিলোভা এবং ইয়াসিটেপ ঢিবিগুলোতে খনন কাজ চলমান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












