৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১০ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইমরান খানের সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারো সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হবে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ বন্ধ থাকায় তার পরিবার ও দল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ইমরানের শারীরিক অবস্থা এবং কারাগারের পরিবেশ নিয়ে আশঙ্কা করছে।
পাকিস্তানের সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী গত সোমবার এ তথ্য জানান।
জিও নিউজের জনপ্রিয় টক শো ‘ক্যাপিটাল টক’-এ অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর হতে পারে না। পিটিআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সেগুলোর প্রধানদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে।’
পিএমএল-এন নেতা আরো দাবি করেন, অতীতে আদিয়ালা কারাগারে পিটিআই নেতারা নিয়মিতভাবে তাদের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ওই সময় সরকারের কোনো আপত্তি ছিলো না।
কিন্তু তার অভিযোগ অনুযায়ী, সেই সাক্ষাৎগুলো পরবর্তী সময়ে কারাগারের বাইরে রাজনৈতিক সংবাদ সম্মেলনে রূপ নেয় এবং এমন বয়ান তৈরি করা হয়, যা ভারতীয় গণমাধ্যমে গুরুত্ব পায়।
প্রতিক্রিয়ায় পিটিআই নেতা আলী জাফর বলেন, দেশের সংবিধান অনুযায়ী ‘নির্জন কারাবাস’ নির্যাতনের শামিল। মন্ত্রীর বক্তব্য মানবাধিকার এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেন।
এ বিষয়ে জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদকও সতর্ক করে বলেছে, যে পরিবেশে ইমরান খানকে রাখা হয়েছে, তা অমানবিক বা অপমানজনক আচরণের পর্যায়ে পড়তে পারে। সূত্র: ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)