মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, তারা সন্ত্রাসী বাহিনী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবদ চায় না, কিন্তু ভারত থেকে পঞ্চম বাহিনীর ইন্ধন ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও এর মধ্য দিয়ে আবার ফিরতে চাচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ঢাকা কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির ১৮৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না তারা সন্ত্রাসী বাহিনী। বাংলাদেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে।
তিনি বলেন, পাঠ্যপুস্তকে শুধু একটি দলের এবং তার নেতার ইতিহাসই তুলে ধরে অন্যান্য নেতাদের ছোট করে উপস্থাপন করা হয়েছিল।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, আজকে যেই ফ্যাসিবাদ ফিরতে চাইছে স্বাধীনতার পরবর্তী সময় তারা ক্ষমতায় ছিল এবং সেই সময় দেশ চরম অবস্থার মধ্য দিয়ে গেছে।
তিনি বলেন, চব্বিশে অনেক রক্তপাতের মধ্য দিয়ে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্র আর বাধাগ্রস্থ হতে দেওয়া যাবে না।
আরও পড়ুন
সব ›
বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন
এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি…
৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করা…
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ…
অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লাপাত্তা -রাশেদ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ…
বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আ…
পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল
নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা…
কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র-প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক: কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।