শুক্রবার

হিজরী
০৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২২ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২০ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৫ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কাদের মোল্লার ফাঁসি নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি: সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিপ্রথমবার কোনো দেশকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করল আইসিজেজিয়াউল আহসানের বাড়িতে আগুনসারা দেশে ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারাএপেক সম্মেলনে রুশ সেনার হাতে ‘পারমাণবিক ব্রিফকেস’, কী আছে এতেহরমুজে ২ সুপারট্যাংকারসহ ৫ জাহাজে ভয়াবহ বিস্ফোরণরিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্তসাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুনগাজীপুরে নাশকতার মামলায় গ্রেপ্তার ৮০বহু রোহিঙ্গাকে হত্যা-ধর্ষণের প্রমাণ মিলেছে: আন্তর্জাতিক বিচার আদালত

বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, রাত ১:২০

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেয়ার পর আলোচনায় এসেছিলেন তিনি।

গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতার আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্টন মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, চুরি ও ভাঙচুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী সংস্থা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এই পাঁচ দিনের রিমান্ড আবেদন দাখিল করেন।

রিমান্ড আবেদনে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে।

আবেদনে বলা হয়, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদের মতো গুরুত্বপূর্ণ স্থানে মারামারির ঘটনায় কোনো ব্যক্তি বা দলীয় প্ররোচনা আছে কিনা তা খতিয়ে দেখা, অপরাধ সংগঠনে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা তা তদন্ত করা, সংঘর্ষের ঘটনায় নেতৃত্বদানকারী ও অন্যান্য আসামির পরিচয় উদ্ঘাটনসহ ঘটনার পেছনের পরিকল্পনা অনুসন্ধান এবং আহতদের ওপর হামলা ও মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য প্রবাসফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মু. আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করার সময় মু. রুহুল আমিন অন্যান্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন।

তারা ইমামকে মিম্বার থেকে টেনেহিঁচড়ে আঘাত করে নিচে নামিয়ে হাত থেকে মাইক কেড়ে নেন। উপস্থিত মুসল্লিরা বাধা দিলে আসামি রুহুল আমিনের নির্দেশে ২ নম্বর আসামি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তিনি চোখের নিচে গুরুতর রক্তাক্ত জখম হন এবং ডান চোখে দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া আসামিদের পিটুনিতে বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন, বাদীর পকেট থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মসজিদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন এইমাত্র এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি ৩ মিনিট আগে তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ… ৪ মিনিট আগে হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি… ৫ মিনিট আগে ৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করা… ৫ মিনিট আগে খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ… ৬ মিনিট আগে অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লাপাত্তা -রাশেদ নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ… ৭ মিনিট আগে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় -রিজভী নিজস্ব প্রতিবেদক: যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, ত… ৭ মিনিট আগে পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা… ১২ মিনিট আগে কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র-প্রযুক্তি নিজস্ব প্রতিবেদক: কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপা… ১২ মিনিট আগে শিম চাষে স্বাবলম্বী ২০ পরিবার গাইবান্ধা সংবাদদাতা: সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী ও জরমনদী গ্রামে শিম চাষ করে স্বাবলম্ব… ১৩ মিনিট আগে ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান ১৫ ঘণ্টা আগে