কৃষিঋণ নীতিমালায় পরিবর্তন, অগ্রাধিকার পাবে আধুনিক কৃষিযন্ত্র-প্রযুক্তি
নিজস্ব প্রতিবেদক:
কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদন নয়, কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণন কার্যক্রমেও কৃষিঋণ দেওয়া যাবে। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র, নির্ভুল কৃষিপদ্ধতি, পানিবায়ুসহিষ্ণু কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ বিতরণে গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
গত বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে চারটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো শস্য ও ফসল, সেচ ও কৃষিযন্ত্র, মৎস্য এবং প্রাণিসম্পদ। ব্যাংকগুলোর মোট কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে। অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন ও পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা এবং সেবা খাতে ব্যয় করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় কৃষিঋণের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, পাইকারি ও খুচরা বিক্রেতারাও এ ঋণ সুবিধা পাবেন। এর ফলে কৃষি উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়নের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে কৃষিঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহ দিতে নতুন ঋণ নীতিমালা ও পরিশোধসূচি যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কম্বাইন হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, সিডার, বেড প্ল্যান্টার, ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার জন্য ঋণ দেওয়া যাবে।
কৃষিযন্ত্রের মোট মূল্যের ৭০-৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০-৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব বিনিয়োগ হিসেবে দিতে হবে।
আরও পড়ুন
সব ›
বিতর্কিত গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-অফিসে হামলা-আগুন
এক্সপ্রেসওয়েতে বিদেশী প্রতিষ্ঠানের টোল জালিয়াতি
তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে -প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
হাসিনার পরিকল্পনা কী, জানালেন সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতি…
৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করা…
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছ…
অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লাপাত্তা -রাশেদ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ…
মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয় -রিজভী
নিজস্ব প্রতিবেদক: যারা গাড়িতে আগুন দিয়ে দেশের মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না, ত…
বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আদালতে আ…
পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল
নিজস্ব প্রতিবেদক: পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তা…
শিম চাষে স্বাবলম্বী ২০ পরিবার
গাইবান্ধা সংবাদদাতা: সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী ও জরমনদী গ্রামে শিম চাষ করে স্বাবলম্ব…
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।