৫ দাবিতে ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিরাপদ সড়কসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রধান সড়কসহ ফার্মগেট থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকে যাওয়ার সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ফার্মগেট–এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে হলি ক্রস কলেজের সামনে ট্রাকের চাপায় সিফাত নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফুটপাত অবৈধভাবে দখল না থাকলে ওই শিক্ষার্থীর মৃত্যু হতো না। তাই সড়ক নিরাপদ করার দাবিতে তারা আন্দোলন করছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো-
১. সড়ক নিরাপত্তা অবকাঠামো: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সন্নিকটে অবিলম্বে তিনটি স্পিড ব্রেকার, সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট, লেন ডিভাইডার ও ট্রাফিক আইল্যান্ড স্থাপন করতে হবে।
২. ফুটপাত দখলমুক্তকরণ: ফুটপাত থেকে সব অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে।
৩. পার্কিং আইন কার্যকর: ‘নো পার্কিং জোন’ কঠোরভাবে কার্যকর করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে।
৪. যানবাহন নিয়ন্ত্রণ: দুর্ঘটনা এবং যানজট এড়াতে রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত রোডে অটোরিকশা, ট্রাকসহ ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে এবং
৫. বর্জ্য ব্যবস্থাপনা: নিয়মিত ও কার্যকর বর্জ্য অপসারণ নিশ্চিত করে রাস্তাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুমুয়ার নামাজে জামায়াত এমপির ইমামতি করা নিয়ে সংঘর্ষে জড়ালো জামায়াত-বিএনপি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিংয়ে অনিয়ম, শিশুখাদ্য ভাগাভাগির অভিযোগ, তদন্তে কমিটি গঠন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাকৃবির ৬৩ শতাংশের বেশি শিক্ষার্থী সকালের নাশতা করে না : জরিপ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যে শিশুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চাকরি ফেরত পেয়েছেন ‘টিপকাণ্ডে’ চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তাণ্ডব
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)