রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক

আসরার প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১১:২৯ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১২:৩৩

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। ওই বৈঠকে আগামী ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। গতকাল জুমুয়াবার সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে নিষিদ্ধ দলটির সভাপতিম-লীর সদস্য ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানক এ কর্মসূচি ঘোষণা দেন। ঢাকায় গোয়েন্দা সূত্র এ তথ্য জানিয়েছে। বৈঠকে অংশ নেওয়া একাধিক আওয়ামী লীগ নেতাও এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রগুলো বলছে, ভারতে পলাতক হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা সামনে রেখে লকডাউনের আড়ালে বড় ধরনের নাশকতার ছক কষছেন আওয়ামী লীগ নেতারা। সামনের দিনগুলোতে নানা কর্মসূচি অব্যাহত রাখার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কলকাতার রাজারহাট-নিউ টাউন এলাকায় ওই গোপন বৈঠক হয়। অ্যাকশন এরিয়া-১-এর ২বি আকাক্সক্ষা ও রেকজোয়ানিসংলগ্ন এইচপি পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত ‘এসকে হোটেল’-এ বৈঠকটি হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৫০ নেতা অংশ নেন। সভা শুরুর আগে সেখানে মধ্যাহ্নভোজ করেন তারা।

গত মঙ্গলবার সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ সফল হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন নেতারা। ওই অবরোধকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি স্থানসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, পেট্রোলবোমা নিক্ষেপ এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনাগুলোকে সফলতা হিসেবে দেখেন তারা। ওই অবরোধকে কেন্দ্র করে দলীয় সদস্যদের গ্রেপ্তারের সংখ্যাও খুব বেশি নয় বলে তারা মতামত ব্যক্ত করেন। জনমনে ভীতি সঞ্চার করতে নাশকতার একই ধারা অব্যাহত রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলকাতার ওই বৈঠকে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলাপর্যায়ের একাধিক প্রভাবশালী নেতা সরাসরি যোগ দেন। এতে উপস্থিত ছিলেন দলটির সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও বাহাউদ্দিন নাছিম বৈঠকে অংশ নেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও উপস্থিত ছিলেন। দলের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল সভায় যোগ দেন।

সাবেক সংসদ সদস্যদের মধ্যে ছিলেনÑশেখ হেলাল উদ্দিন, আতিউর রহমান আতিক, সানোয়ার হোসেন সানু, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ছোট মনির, মোহিত-উর রহমান শান্ত, আব্দুল মালেক সরকার ও সারোয়ার কমল।


মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৭ মিনিট আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১ ঘণ্টা আগে শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন … ১ ঘণ্টা আগে ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের ১ ঘণ্টা আগে