ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:
চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চলমান শ্রম পরিস্থিতি ও মজুরি বৃদ্ধি নিয়ে বিজিএমইএ ও বিকেএমইএ সদস্যদের এক জরুরি মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান জানান, কারখানায় ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ ও অরাজক পরিস্থিতি চলতে থাকলে মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সভায় অংশগ্রহণকারী প্রায় দেড় হাজার সদস্য প্রশ্ন তুলেছেন। তবে সমাজের দায়িত্বশীল অংশ হিসেবে মালিকপক্ষ আগামী ১৬ নভেম্বরের সভায় অংশ নেবে এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনই তাদের প্রস্তাব জমা দেবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটবে। তবে এরপরেও যদি বিশৃঙ্খলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে মালিকপক্ষ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
মজুরি বোর্ডের কার্যক্রম প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং প্রথম দিনেই ঘোষণা করা হয়েছে কবে থেকে এই নতুন মজুরি কার্যকর হবে। তা সত্ত্বেও অরাজক পরিস্থিতি তৈরি করে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণা করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা করা হচ্ছে অথবা এর পেছনে অন্য কোনো অভিসন্ধি থাকতে পারে।
সুষ্ঠুভাবে মজুরি নির্ধারণের স্বার্থে মালিক ও শ্রমিক উভয় পক্ষকে সুস্থির মস্তিষ্কে কাজ করার পরিবেশ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকপক্ষ ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ যদি রাস্তায় ব্যস্ত থাকেন, তবে সঠিক প্রস্তাব তৈরি এবং তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা কঠিন হয়ে পড়বে। এ সময় তিনি আশুলিয়া, সাভার ও গাজীপুর অঞ্চলে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।