শিক্ষকদের দাবির তোড়ে নাস্তানাবুদ মন্ত্রণালয়
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের টানা ১০ দিনের আন্দোলন শেষ হতেই এবার জাতীয়করণের দাবিতে রাজপথে নেমেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এর আগে, গত সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজপথে নেমেছিল শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। এরও আগে গত জুন-জুলাইয়ে এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকরা আন্দোলনে নেমেছিলেন। গত মার্চে শতভাগ উৎসব ভাতার দাবিতে মাঠে নেমেছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত বছরের আগস্টে অন্তর্র্বতী সরকার গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে রাজপথে আন্দোলন করতে দেখা গেছে শিক্ষকদের। এমনকি শিক্ষার্থীরাও বিভিন্ন দাবিতে পথে নেমেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের একের পর এক আন্দোলনে কার্যত নাস্তানাবুদ অবস্থায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয়।
প্রশাসনিক রুটিন কার্যক্রমের চেয়ে এখন দাবি-দাওয়া মোকাবেলাতেই ব্যস্ত সময় কাটাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। আর এসব দাবির সঙ্গে আর্থিক সংশ্লেষ থাকায় প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রেই কালক্ষেপণ হচ্ছে; উপদেষ্টাকে তাকিয়ে থাকতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের দিকে। ফলে এক আন্দোলন স্তিমিত হওয়ার আগেই আরেকটি আন্দোলন দানা বাঁধছে, যা সরকারের জন্য নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, একের পর এক আন্দোলনের কারণে মন্ত্রণালয়ে প্রশাসনিক রুটিন কার্যক্রমের চেয়ে এখন দাবি-দাওয়া মোকাবিলাতেই ব্যস্ত সময় কাটাতে হচ্ছে শিক্ষা উপদেষ্টাকে। এসব দাবির সঙ্গে আর্থিক সংশ্লেষ থাকায় একা সিদ্ধান্ত নেওয়া যায় না। ফলে দুই মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপে ব্যস্ত থাকতে হচ্ছে।
একদিকে শিক্ষক সমাজের ক্ষোভ, অন্যদিকে প্রশাসনের নীরবতা এর মাঝে আটকে আছে হাজারো শিক্ষকের জীবিকা, আর একটি জাতীয় প্রতিশ্রুতির অপূর্ণ বাস্তবায়ন। একের পর এক শিক্ষক আন্দোলনে তাই ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উপজেলা থেকে মহানগর: আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিচার হবে: প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যানজট কমাতে নতুন ছক, সরছে সায়েদাবাদ বাস টার্মিনাল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন হামলার মধ্যেও থামেনি খামেনির শোকযাত্রা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নানা সংকটে খুলনার চিংড়ি চাষিরা, রফতানি বাড়লেও কমছে আয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানহীন খাদ্যপণ্য: চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিএসসিসির মামলা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা বন্ধ, বিদেশ সফর স্থগিত
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য ফের ফ্রি শাটল সার্ভিস চালু
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল, মাউশির বিজ্ঞপ্তি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বৈরী আবহাওয়া: রাঙ্গামাটিতে সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেল: কেমন হতে পারে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্ট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)