প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে চাপের মুখে সরকার
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
দেশে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার চাপ অব্যাহত রয়েছে। এক সপ্তাহ ধরে তা আরও বেশি দৃশ্যমান হয়েছে। এ কারণে নিরপেক্ষ কর্মকর্তা ‘খুঁজছে’ জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের কাজে দেখা দিয়েছে স্থবিরতা। তদবিরের চাপে জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে পদায়ন আটকে আছে। নতুন করে যুক্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়ে তদবির। বিভাগীয় কমিশনার নিয়েও আলোচনা সামনে চলে আসছে। নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বিভাগের অতিরিক্ত সচিবের পদটি এখনও ফাঁকা। অবস্থার বাস্তবতায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আপাতত এ দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে কাজের গতি স্লথ হয়ে গেছে। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে বিতর্ক এড়াতে বদলি-পদোন্নতির গুরুত্বপূর্ণ ফাইল পাঠানো হবে প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে।
সংশ্লিষ্টদের মতে, নিরপেক্ষ কর্মকর্তা খুঁজতে গিয়ে বেকায়দায় আছে অন্তর্র্বতী সরকার। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে ‘নিরপেক্ষ’ হতে বলা হচ্ছে। আবার কোন কর্মকর্তা কোথায় দায়িত্ব পালন করলে প্রশাসন ‘দলীয় প্রভাবমুক্ত’ হবেÑ এ রকম নামও প্রস্তাব করা হয়। সচিব থেকে শুরু করে অতিরিক্ত সচিব, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারের পদায়নে পরামর্শ আসতে শুরু হয়েছে। আবার কোনো কর্মকর্তাকে নির্দিষ্ট স্থানে বদলির প্রস্তাব করলে আরেক দলের অনুসারীদের পক্ষ থেকে আপত্তি আসে। সরকারের নানা স্তরে এ রকম প্রস্তাব-আপত্তি আসার খবর শোনা যাচ্ছে। নিজের মতাদর্শের ব্যক্তিকে পছন্দের স্থানে বসানোর কসরত থেমে নেই।
এমন পরিস্থিতিতে কিছু কর্মকর্তাও রাজনৈতিক যোগসাজশের সন্ধান করছেন। কাঙ্খত পদায়ন বা পদোন্নতির আশায় ধরনা দিচ্ছেন দলীয় ফোরামে। নিজের সুবিধা প্রশস্ত করতে ব্যাচমেট বা অধস্তনের ব্যাপারে মনগড়া অভিমতও দিচ্ছেন কেউ কেউ। বিশেষ করে এ মুহূর্তে সচিব পদে পদোন্নতির আশায় কয়েকজন অতিরিক্ত সচিব পছন্দের দলীয় শেল্টার তালাশ করছেন। এর মধ্যে কেউ কেউ নতুন করে সুবিধা ও প্রভাব অনুযায়ী দলের জার্সি গায়ে লাগাতে ব্যস্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)