মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:
মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ চালু করতে যাচ্ছে সংস্থাটি। এই ল্যাব চালু হলে মাদকের পৃষ্ঠপোষক ও গডফাদারদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রযুক্তিগত প্রমাণ সহজেই সংগ্রহ করা সম্ভব হবে। এই উদ্যোগ মাদক নির্মূল অভিযানে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে ডিএনসি। ডিজিটাল প্রমাণ যাচাই ও অপরাধীদের প্রযুক্তিগত কার্যক্রমে নজরদারি বাড়াতে নিজস্ব ‘ডিজিটাল ফরেনসিক ল্যাব’ চালু হতে যাচ্ছে। এই ল্যাব চালু হলে মাদকের পৃষ্ঠপোষক ও গডফাদারদের ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রযুক্তিগত প্রমাণ সহজেই সংগ্রহ করা সম্ভব হবে।
তথ্য বলছে, এই ল্যাব নির্মাণের প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকা এবং বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে চলতি বছরের সদ্য বিদায়ী মাস অক্টোবর থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত।
সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মেহেদী হাসান বলেন, মাদকের ফরেনসিক রিপোর্ট অনেকটা পোস্টমর্টেম রিপোর্টের মতো। আমি আমার মোবাইল দিয়ে মাদক সংশ্লিষ্ট যত তথ্য আদান-প্রদান করবো সব তথ্য ফরেনসিকের মাধ্যমে বের করা সম্ভব। এভোয়েড করার কোনো সুযোগ নেই।
প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় ১ হাজার ২০০টি মোবাইল ডিভাইস এবং প্রায় ৬০০টি কম্পিউটার, হার্ডডিস্ক, পেনড্রাইভ ও সার্ভারের ফরেনসিক বিশ্লেষণ করা যাবে। এছাড়া প্রতি বছর প্রায় ৫০০টি ভিডিও, ৭৫০টি অডিও এবং ১ হাজার ৫০০টি ছবির ফরেনসিক বিশ্লেষণ করা যাবে।
মেহেদী হাসান আরও বলেন, ‘মাদকের চালান ধরার পর আসামির কাছ থেকে উদ্ধার মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইস যখন আমরা ফরেনসিকে পাঠাবো তখন ল্যাবের মাধ্যমে পুরা ফোনটা ল্যাবে স্ক্যান করবে। তখন সেই ডিভাইসে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে মাদক সংক্রান্ত যত কথাবার্তা, লেনদেন, ছবি আদান-প্রদানসহ মাদক সংক্রান্ত যা কিছু এই ডিভাইসের মাধ্যমে হয়েছে সব বিস্তারিত তথ্য বের হয়ে আসবে।’
এদিকে পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি বছর প্রায় ১ হাজার ২০০টি মোবাইল ডিভাইস এবং প্রায় ৬০০টি কম্পিউটার, হার্ডডিস্ক, পেনড্রাইভ ও সার্ভারের ফরেনসিক বিশ্লেষণ করা যাবে। এছাড়া প্রতি বছর প্রায় ৫০০টি ভিডিও, ৭৫০টি অডিও এবং ১ হাজার ৫০০টি ছবির ফরেনসিক বিশ্লেষণ করা যাবে।
ল্যাব চালু হলে মাদক নির্মূলে কতটা সহায়ক হবে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ক্রয়, পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা) এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানে মূলত খুচরা কারবারি বা বাহকরা ধরা পড়লেও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মূল হোতাদের ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে সহজেই আইনের আওতায় আনা সম্ভব হবে। এমনকি সরাসরি মাদক উদ্ধার না হলেও ফরেনসিক প্রমাণের ভিত্তিতে মাস্টারমাইন্ডদের গ্রেফতার ও মামলা দেওয়া যাবে। তাই নিজস্ব ল্যাব চালু হলে দেশে মাদকের বিস্তার কমার পাশাপাশি মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে।
ডিএনসির কর্মকর্তাদের মতে, মাদক কারবারিরা এখন প্রচলিত ব্যবস্থার বদলে আধুনিক প্রযুক্তির ওপর নির্ভরশীল। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, মেসেঞ্জার ও ভিপিএনের মতো এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে যোগাযোগ, লোকেশন শেয়ারিং এবং অর্থ লেনদেন করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন গ্রুপ তৈরি, মোবাইল ব্যাংকিং ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তারা তাদের পুরো নেটওয়ার্ক পরিচালনা করছে।
তাদের ভাষ্য, অভিযানে মাদক কারবারিদের থেকে জব্দ করা বিভিন্ন ডিজিটাল ডিভাইসের তথ্য-প্রমাণ বিশ্লেষণের জন্য ডিএনসির নিজস্ব কোনো ল্যাব নেই। ফলে অন্য সংস্থার ওপর নির্ভর করায় একদিকে যেমন বিচারে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে, অন্যদিকে আলামত নষ্ট হওয়ার ঝুঁকিও থাকছে। এ সমস্যা দূর করতেই নিজস্ব ‘ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি’ স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএনসি।
প্রকল্পটি বাস্তবায়িত হলে জব্দ করা ডিভাইস থেকে এনক্রিপ্টেড বার্তা, মুছে ফেলা ফাইল, লোকেশন ও ভিডিও নিখুঁতভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। ফলে অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী মামলা দায়েরের পাশাপাশি মাদকের অনুপ্রবেশ ও বিপণন রোধে আরও কঠোর অবস্থান নেওয়া যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে মাদকের বিস্তার ও কারবারির সংখ্যা কমানো সম্ভব হবে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি ডিএনসির গোয়েন্দা কার্যক্রম, তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও আধুনিক ও প্রমাণসম্মত হয়ে উঠবে বলে মনে করছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি বাণিজ্যিক আদালত করার পরিকল্পনা সরকারের
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।