৪০ টনের লরির নিচে চাপা পড়েও বেঁচে গেলেন শিশুসহ ৫ জন
চট্টগ্রামের সীতাকু-ে প্রায় চল্লিশ টন ওজনের বিশালাকার একটি লরির নিচে চাপা পড়েও আল্লাহপাক উনার কুদরতে বেঁচে গেলেন এক শিশুসহ পাঁচ প্রাইভেটকার আরোহী। লরির চাপে প্রাইভেটকারটি একেবারে দুমড়ে মুচড়ে গেলেও যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরে যেন বিশ্বাস করতে পারছেন না উদ্ধারকারীরা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ গেইটের পাশে চলন্ত প্রাইভেটকারের ওপর কন্টেইনারবাহী একটি লরি আছড়ে পড়লে এ ঘটনা ঘটে। পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকামুখী একটি প্রাইভেটকারকে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় একইদিকে একটি লরি। দুর্ঘটনার খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাতে থাকে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ১১টার দিকে চাপা পড়া লরিটিকে সরিয়ে প্রাইভেটকারে থাকা পাঁচ যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। এর পরেই এসে পৌঁছায় হাইওয়ে পুলিশের একটি টিম। রেকার এবং ক্রেনের সহায়তায় লরিটিকে আমরা সরাতে সক্ষম হই। দুর্ঘটনায় প্রাইভেটকারচালক সামান্য আহত হলেও বাকিরা অক্ষত ছিল। পাঁচ যাত্রীর মধ্যে একটি ছোট শিশুও ছিল। সবাইকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা অলৌকিক ঘটনার মতো মনে হচ্ছে আমাদের কাছ।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।