সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সারা বছর মুলা চাষ করে লাভবান শিবগঞ্জের কৃষকরা

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩, রাত ৩:২৫
সারা বছর মুলা চাষ করে লাভবান শিবগঞ্জের কৃষকরা

বগুড়া সংবাদদাতা:
মুলা শীতকালীন সবজি হিসেবেই দেশে পরিচিত। ধারণা ছিল, শীতকালীন সবজি অন্য মৌসুমে চাষ করা অসম্ভব। কিন্তু স্থানীয় কৃষি অফিসের তত্ত্বাবধানে এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন বগুড়ার শিবগঞ্জের কৃষকেরা। এই উপজেলার কৃষকদের কাছে মুলা এখন তিন মৌসুমে সফলভাবে চাষযোগ্য সবজি।
শিবগঞ্জ কৃষি অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ২৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে মুলা। সাধারণত বেলে দোআঁশ মাটি মুলা চাষের জন্য উপযোগী। বীজ রোপণের ৪০-৪২ দিনের মধ্যেই বিক্রির উপযোগী হয় এই সবজি।
সরেজমিনে মোকামতলা, বাঘমারা, তালিবপুর, কৃষ্ণপুর, মধুপুর, আঁচলাইসহ শিবগঞ্জের বেশ কয়েকটি এলাকায় গেলে মুলা খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কৃষকদের। এ সময় তারা বলেন, বাজারে বর্তমানে প্রতি মণ মুলা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়। বর্তমান বাজারে এক বিঘা জমি থেকে কমপক্ষে ১ লাখ টাকার মুলা বিক্রি করা যায়। বিঘাপ্রতি সর্বোচ্চ খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। স্বল্প সময়ে অধিক টাকা ঘরে আনতে মুলা চাষ লাভজনক।
উপজেলার দেউলী ইউনিয়নের তালিবপুর গ্রামের কৃষক আব্দুল মাজেদ জানান, আমরা বারোমাসই মুলা চাষ করি। বছরে তিন থেকে চারবার এই ফসল করা যায়। আমি তিন বিঘা জমিতে মুলা চাষ করেছি। পাইকারেরা ৩ লাখ টাকা দাম হাঁকছেন। আরও বেশি দাম পাওয়ার আশায় আমি বিক্রি করতে রাজি হইনি।
কৃষ্ণপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি ২০ শতক জমিতে মুলা চাষ করেছি। এক সপ্তাহের মধ্যে মুলা বাজারে তুলব। এখন দাম ভালো হওয়ায় ভালো লাভ হবে বলে আশা করছি।
রহবল পশ্চিমপাড়ার কৃষক আশরাফুল ইসলাম বলেন, বারোমাসই যে মুলা চাষ করা যায় আগে কখনো ভাবিনি। কৃষি অফিসের পরামর্শে আমি এবার ৫০ শতক জমিতে মুলা চাষ করেছি। আগামী ১০-১৫ দিনের মধ্যেই মুলা তোলা যাবে। ৫০ শতক জমিতে কমপক্ষে ১৩০ মণ ফলনের আশা করছি।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান বলেন, মুলাসহ অন্যান্য সবজি বারোমাস যেন চাষ করা যায়, সেই লক্ষ্যে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করে যাচ্ছি। আমার দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ১০-১৫ হেক্টর জমিতে সারা বছরই কৃষকেরা মুলা চাষ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার আজকের পত্রিকাকে বলেন, সবজি উৎপাদনে দেশের অন্যতম একটি উপজেলা শিবগঞ্জ। এই অঞ্চলের কৃষকেরা সারা বছরই বিভিন্ন প্রকারের সবজি চাষ করে থাকেন। অসময়ের ফসল চাষেও দক্ষ তারা। তাদের চাহিদামতো মাঝে মাঝে বিভিন্ন কৃষি উপকরণ (বীজ, সার, কীটনাশক) বিতরণ করে থাকি। এ ছাড়া, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নিরাপদ ফসল চাষে পরামর্শ দিয়ে যাচ্ছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে