৩২-এর ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া সরকারের জন্য ইতিবাচক হবে না -মাসুদ কামাল
সম্প্রতি ধানমন্ডি ৩২ নম্বরে ভবন ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা তুঙ্গে। এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার স্পষ্ট ও কঠোর মতামত প্রকাশ করেছেন। সম্প্রতি এক আলোচনায় সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ধানমন্ডি ৩২ ভাঙ্গচুরের ঘটনা নিয়ে মতামত প্রকাশ করেছেন।
তিনি এই ঘটনাকে কোনোভাবেই ইতিবাচকভাবে দেখার সুযোগ নেই মনে করেন বলে, এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোন কারণ দেখি না। আমি এটা যদি আপনি ৫ই আগস্টে ভেঙ্গে দিতেন, ছয় তারিখে ভাঙতেন, সেটা সাত তারিখে ভাঙতেন, বলতে পারতেন, কোন গভমেন্ট ছিল না! কেউ ছিল না! এখন কিন্তু একটা লিগাল গভমেন্ট আছে। আমি এটাকে লিগাল গভমেন্ট বলি। একটা গভমেন্ট যখন থাকে, তখন এটা যখন ভাঙ্গা হয়, গভমেন্ট এটা প্রতিরোধ করার চেষ্টা করে।
বর্তমান সরকারের অধীনে এমন ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বড় প্রশ্নচিহ্ন ফেলবে বলে মন্তব্য করেন- “যদি গভমেন্ট এটা ভাঙ্গাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভমেন্ট নিজেই ভেঙে দিতে পারে। কিন্তু ইন্টারন্যাশনালি এই গভমেন্টের আইন-শৃঙ্খলা রক্ষার ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। উঠবেই উঠবে। আপনি ফিরাইতে পারবেন না, ইন্টারন্যাশনাল রিএকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভমেন্টের জন্য ইতিবাচক নয়!"
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।