শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল, আ’লীগ নিষিদ্ধের দাবি
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ ও আ’লীগ নিষিদ্ধের দাবিতে জামালপুর শহরে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
গত জুমুয়াবার সন্ধ্যায় শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
বক্তারা বলেন, দেশের জনগণ আজ শোষণ-নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে ছাত্রলীগের মতো আ’লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায়, দেশের স্বার্থ রক্ষায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।