২ বছরের খরার পর আমাজনে পানির স্তর বেড়েছে, তবু কাটেনি উদ্বেগ
আল ইহসান ডেস্ক:
টানা দুই বছরের তীব্র খরার পর ২০২৫ সালে ব্রাজিলের আমাজন অঞ্চলের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে পর্যবেক্ষণ নেটওয়ার্ক জানিয়েছে দীর্ঘমেয়াদি পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
রিও ডি জেনেইরো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্বাদুপানির বিশ্বের মোট সরবাহের প্রায় ১২ শতাংশ পরিমাণ ব্রাজিলে রয়েছে। এর প্রায় দুই-তৃতীয়াংশই আমাজন অঞ্চলে।
ভূমির ব্যবহার ও ভূমি আচ্ছাদনের পরিবর্তন পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় বৃষ্টিপাত বৃদ্ধির কারণে ২০২৫ সালে আমাজনের পানির স্তর ঐতিহাসিক গড়ের চেয়ে ২ দশমিক ৬ শতাংশ বেশি ছিলো।
তবে পরিস্থিতির উন্নতি হলেও সংস্থাটি সতর্ক করে বলেছে, চরম আবহাওয়াজনিত ঘটনা ক্রমেই বেশি ঘটছে। ফলে সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক। ব্রাজিলের বিস্তীর্ণ ভূখ-ে বনাঞ্চল, পানাশয় ও তৃণভূমিসহ বিভিন্ন ধরণের জীবম-ল রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আমাজন অববাহিকার দক্ষিণে অবস্থিত ব্রাজিলের পানিভূমি অঞ্চল পানতানালে ২০২৫ সালের শেষে পানির স্তর ঐতিহাসিক গড়ের তুলনায় ৫৬ শতাংশ কম ছিলো। ২০২৪ সালে অঞ্চলটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছিলো।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।