২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
নিজস্ব সংবাদদাতা:
প্রতি বছরের শুরুতে ঢাকা শহরে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রবণতা ঠেকাতে ২ বছরের আগে ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি ভাড়াটিয়াদের প্রতি মাসের ভাড়া ১০ তারিখের মধ্যে পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) গুলশান-২ নগর ভবনে ‘ঢাকার বাড়িভাড়া সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি বলেন, জানুয়ারি এলেই বাড়িভাড়া বাড়ানোর একটি প্রচলিত রীতি তৈরি হয়েছে। অথচ বাড়িভাড়া বাড়ানোর যৌক্তিক সময় হলো অর্থবছরের শুরু, অর্থাৎ জুন-জুলাই। যেহেতু বাড়িভাড়ার ওপর ভিত্তি করেই সিটি করপোরেশনকে কর প্রদান করা হয়, তাই কর বৃদ্ধির হার অনুযায়ী ভাড়া নির্ধারণ করা উচিত।
সংবাদ সম্মেলনে তিনি বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী ডিএনসিসির জারি করা কতিপয় নির্দেশনাগুলো তুলে ধরেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।