সামাজিক মাধ্যমে গুজব ও অপতথ্যের ছড়াছড়ি
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গুজব আর অপতথ্য কথিত অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবসময় ভরপুর থাকে, তবে সম্প্রতি দেশের বিভিন্ন ইস্যুতে এসবের ছড়াছড়ি সবাইকে আশঙ্কিত করে তুলেছে। বিশেষ করে ফেসবুক ও ইউটিউবে নানা গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে, যাতে স্পর্শকাতর চলতি রাজনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে বিভ্রান্তিকর, উত্তেজনাকর ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ফায়দা লোটা যায়। গুজবের হাত থেকে রেহাই পাচ্ছে না সরকার পক্ষের ঊর্ধ্বতন ব্যক্তি থেকে সাধারণ মানুষ সবাই।
গুজব নিয়ে সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। টার্গেট করে এসব প্রার্থী নিয়ে ছড়ানো হচ্ছে বিভিন্ন অপতথ্য, গুজব ও ডিপফেক স্ক্যান্ডাল ভিডিও। ছড়িয়ে পড়া এসব ভিডিও ক্লিপস তাদের যেমন অস্বস্তিতে ফেলে দিচ্ছে তেমনি সাধারণ মানুষদের মধ্যেও এসব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে একটি মিসইনফরমেশন প্রতিরোধ সেলও চালু করা হয়েছে। ওই সেলের সঙ্গে সমন্বয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্ম একযোগে কাজ করছে। নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো গুজব ঠেকাতে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাইবার মনিটরিং টিম। দেশজুড়ে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন এলাকাতে বিষয়গুলো মনিটরিং করছে সাইবার মনিটরিং সেল।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের পরিসংখ্যান বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে গত ডিসেম্বর পর্যন্ত ৩০৯টি ভুল তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে এক বছরে রাজনীতির বিষয়ে ২ হাজার ২৮১টি অপতথ্য শনাক্ত করা হয়েছে, যা অন্যসব ক্যাটাগরি থেকে বেশি।
এই তথ্য স্পষ্টভাবে ইঙ্গিত করে যে, রাজনৈতিক ইস্যুই ছিল গত বছর ভুয়া তথ্য ছড়ানোর প্রধান ক্ষেত্র। ক্যাটাগরি হিসেবে একক মাসে ভুল তথ্য বেশি শনাক্ত হয়েছে রাজনৈতিক ক্ষেত্রেই (ডিসেম্বরে ৪৪৬টি)। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর এআই-ডিপফেকের ব্যবহার বেড়েছে ৪০৯ শতাংশ।
শুধু এসব ঘটনাই নয়, নির্বাচন কেন্দ্র করে সাইবার মাধ্যমে প্রতিদিনই ছড়িয়ে পড়ছে বিভিন্ন অপতথ্য, গুজব ও ডিপফেক স্ক্যান্ডাল ভিডিও। এমন পরিস্থিতিতে নির্বাচন ঘিরে অপতথ্য ও সাইবার মাধ্যমে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়া ঠেকানো অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ডিবির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টারের যুগ্ম কমিশনার সৈয়দ হারুন অর রশীদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে, সেগুলো আটকে রাখার সুযোগ নেই। চাইলেই কোনো কনটেন্ট ব্লক করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা নিয়মনীতি রয়েছে। আমরা কোনো কনটেন্ট ব্লক করতে বললেও সেটি তাদের রুলসের বাইরে থাকলে তারা কিন্তু ব্লক করবে না। তবে নির্বাচন ঘিরে সাইবার মাধ্যমে যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আমরা তৎপর রয়েছি। ২৪ ঘণ্টাই সাইবার প্যাট্রলিং অব্যাহত রয়েছে।’ কেউ সাইবার মাধ্যমে হয়রানির শিকার হলে সাইবার পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিলের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ, জেলার বরখাস্ত
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রূপপুরে পরমাণু জ্বালানি বিক্রিয়া সম্পন্ন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেওয়ারিশ কুকুরের আক্রমণে শিশুসহ আহত ২৬
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিমানবন্দরে হীরা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান পাথর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু’জন বাংলাদেশি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে আলোচনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -স্বাস্থ্যমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি -বিমানমন্ত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি -বাউবি উপাচার্য
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকার কর্মসংস্থানের কথা বলে ১ কোটি চাঁদাবাজ তৈরি করেছে’
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












