২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
, ০৯ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
আমাদের গ্যালাক্সির অনেক গভীরে থাকা প্রাচীন তারার দল এখনো মহাবিশ্বের নতুন নতুন রহস্য জানাচ্ছে। সম্প্রতি নাসার হাবল স্পেস টেলিস্কোপ এমন একটি তারার গুচ্ছের অসাধারণ ছবি তুলেছে। এই গুচ্ছে হাজার হাজার তারা উজ্জ্বল হয়ে জ্বলছে। নাসা এই খবর জানিয়েছে।
ছবিতে যে তারার গুচ্ছ দেখা যাচ্ছে, তার নাম এনজিসি ৬৭২৩। একে ‘শ্যান্ডেলিয়ার ক্লাস্টার’ বা ঝাড়বাতি গুচ্ছও বলা হয়। এটি আমাদের থেকে ২৭ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি দেখতে ঠিক একটি আলো ঝলমলে ঝাড়বাতির মতো লাগে। এই, ঝাড়বাতির প্রতিটি আলো আসলে একেকটি আস্ত তারা।
মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই গুচ্ছে লাখ লাখ তারা একসাথে আটকে থাকে। আমাদের গ্যালাক্সিতে এমন ১৫০টির বেশি তারার গুচ্ছ আছে। এগুলোতে আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে পুরোনো তারাগুলো রয়েছে। এদের বয়স এক হাজার কোটি বছরেরও বেশি। বিজ্ঞানীরা মনে করে, গ্যালাক্সিতে এগুলোই সবার আগে তৈরি হয়েছিলো।
আগে বিজ্ঞানীরা মনে করতো, এই গুচ্ছের সব তারা একই সময়ে তৈরি হয়েছে। কিন্তু হাবল টেলিস্কোপের নতুন তথ্যে দেখা যায়, এদের ইতিহাস আরও জটিল। হাবল টেলিস্কোপ আমাদের গ্যালাক্সির ৬৫টি তারার গুচ্ছ নিয়ে একটি বড় গবেষণা করেছে। এর মাধ্যমে বিজ্ঞানীরা এই তারাগুলোর বয়স জানতে পারার দাবিও করেছে। তারা দেখেছে, ভারী তারাগুলো গুচ্ছের মাঝখানের দিকে চলে যায় এবং হালকা তারাগুলো বাইরের দিকে সরে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












