সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
সূর্যের বহিঃস্থ বায়ুমন্ডল (করোনা) কেন তার পৃষ্ঠদেশের চেয়ে বহুগুণ বেশি উত্তপ্ত এবং প্রতিনিয়ত বিপুল পরিমাণ শক্তি হারানোর পরও কীভাবে তা সেই উচ্চ তাপমাত্রা ধরে রাখে; বহু বছরের এই গভীর রহস্যের জট এবার খুলতে শুরু করেছে।
মহাকাশভিত্তিক সৌর পর্যবেক্ষণ মিশন ‘আদিত্য-এল১’-এর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা এই রহস্যের সূত্র খুঁজে পেয়েছে।
‘অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত এক গবেষণাপত্রে তথ্য তুলে ধরা হয়েছে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের সৌর জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, সূর্যের বিভিন্ন অঞ্চলের মধ্যকার তাপমাত্রার পার্থক্য পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়মকে একপ্রকার চ্যালেঞ্জ জানায়। সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় ১ কোটি ৫০ লাখ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সেখান থেকে বাইরে এসে আমরা পৃথিবী থেকে যে পৃষ্ঠদেশ দেখি, তার তাপমাত্রা নেমে আসে মাত্র ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াসে।
আশ্চর্যজনকভাবে, এই পৃষ্ঠদেশ থেকে বহুদূরে অবস্থিত সূর্যের সর্ববহিঃস্থ স্তর করোনার তাপমাত্রা পুনরায় লাফিয়ে বেড়ে প্রায় ২০ লাখ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ক্ষেত্রবিশেষে ৪ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
করোনার এই অঞ্চল থেকেই সৌরজ্বাল এবং করোনাল মাস ইজেকশনের (সিএমই) মতো চরম আবহাওয়াঘটিত ঘটনাগুলো ঘটতে পারে, যার মাধ্যমে সূর্য মহাকাশে বিপুল পরিমাণ শক্তি ছড়িয়ে দেয়।
এই সিএমইগুলোর কারণে একদিকে যেমন মনোরম মেরুপ্রভা তৈরি হয়, অন্যদিকে তীব্র ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি হয়ে পৃথিবীর বিদ্যুৎ গ্রিড বিকল হতে পারে এবং যোগাযোগ ও আবহাওয়া উপগ্রহের মারাত্মক ক্ষতি হতে পারে। সাধারণ বা কম সক্রিয়তার সময়ে সূর্য দিনে দুই থেকে তিনটি সিএমই উৎক্ষেপণ করে।
তবে প্রতি ১১ বছর পর পর আসা সৌর সক্রিয়তার চরম পর্যায়ে দিনে ১০টি বা তারও বেশি সিএমই ঘটতে পারে। প্রতিটি সিএমই-র সাথে সূর্য যদি এভাবে বিপুল পরিমাণ শক্তি হারাতে থাকে এবং তা পুনরায় পূরণ না হয়, তবে সূর্য তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। কিন্তু বাস্তবে তা ঘটছে না, যার অর্থ হলো এমন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে করোনা তার এই অবিশ্বাস্য উচ্চ তাপমাত্রা বজায় রাখতে সক্ষম হয়।
বিজ্ঞানীরা এই শক্তি সরবরাহ ও নিয়ন্ত্রণের পেছনে দুটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। প্রথমটি হলো, সূর্যের পৃষ্ঠদেশের উত্তাল বুদ্বুদ ও স্ফুটন গতি, যা ক্রমাগত তরঙ্গ সৃষ্টি করে ঢেউয়ের মতো বাইরের দিকে শক্তি বহন করে নিয়ে যায়। তবে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো, সূর্যের বায়ুম-লে পেঁচিয়ে থাকা চৌম্বক ক্ষেত্ররেখাগুলোর ক্রমাগত ছিঁড়ে যাওয়া এবং পুনরায় যুক্ত হওয়া।
বিজ্ঞানীরা ব্যাখ্যা করে, পেঁচানো এই রেখাগুলো যখন হঠাৎ ফেটে যায়, তখনই সিএমই ঘটে এবং মহাকাশে বিশাল চৌম্বকীয় প্লাজমা ও গ্যাসের মেঘ ছিটকে বেরিয়ে যায়। এগুলো সাধারণত সৌরকলঙ্কের কাছাকাছি তৈরি হয়, যা শক্তিশালী চৌম্বক ক্ষেত্রবিশিষ্ট তুলনামূলক শীতল ও অন্ধকার অঞ্চল। কিন্তু বিস্ফোরণের পর এই রেখাগুলো আবার দ্রুত একীভূত হয় এবং সূর্য মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার হারিয়ে যাওয়া শক্তি পুনরায় পূরণ করে নেয়।
গবেষক দলটি নিশ্চিত করেছে, শক্তি জোগানোর ক্ষেত্রে দ্বিতীয় ব্যবস্থাটিই সিংহভাগ ভূমিকা পালন করে। সূর্যের পৃষ্ঠের স্ফুটন গতির কারণে সৃষ্ট তরঙ্গ শক্তি পরিবহন করলেও তা করোনার মোট প্রয়োজনীয় শক্তির মাত্র ৭ শতাংশ সরবরাহ করে। আর বাকি ৯৩ শতাংশ শক্তিই আসে চৌম্বক ক্ষেত্ররেখাগুলোর পুনর্গঠন ও পুনঃসংযোগের মাধ্যমে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০০ কোটি বছরের রহস্যের সমাধান করলো দুই বিজ্ঞানী
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লালমনিরহাটে রেলওয়ের বদলে যাওয়ার ইতিহাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলনবিলে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য নল বড়শি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলা কিউআর কীভাবে ব্যবহার করবেন?
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসাগরে তাপ শোষণে নতুন রেকর্ড, এক বছরে মানুষের ব্যবহৃত শক্তির ৪০ গুণ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চোখের পাপড়ির কাজ কি?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন খাবার গ্যাসের সমস্যা বাড়ায়, কোনটা কমায়?
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানচিত্রে দেশ নেই, আছে সেনা-সংসদ-মুদ্রা!
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিয়ালের গোশত, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসলেক্সিয়া সম্পর্কে জানেন, কেন হয়?
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদের বুকে গড়ে উঠবে বসতি: কত দিন চলবে পানির ভা-ার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেয়াদোত্তীর্ণ খাবার কী ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












