আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায়
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি। এর মধ্যে অধস্তন আদালতেই ঝুলে আছে ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলা। বিপুল এই মামলাজটের বিপরীতে নিষ্পত্তির গতি এখনও পর্যাপ্ত নয়। ফলে বছরের পর বছর বিচারপ্রার্থীদের অপেক্ষা করতে হচ্ছে। এতে বিচার বিভাগের ওপর আস্থা হারাচ্ছেন অনেকেই।
তবে এই পরিস্থিতির মধ্যেই হাইকোর্ট বিভাগের একটি বিশেষ উদ্যোগ মামলাজট কমানোর সম্ভাবনা তৈরি করেছে। চলতি বছরের ৭ মে থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পুরোনো মামলাকে অগ্রাধিকার দিয়ে বিশেষ নিষ্পত্তি কার্যক্রম চালানো হচ্ছে। গত ১৩ আগস্ট পর্যন্ত ১২ কার্যদিবসে পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলাসহ মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি করেছে হাইকোর্ট।
তবে ৪৬ লাখের বেশি মামলার জট কাটাতে শুধু পুরোনো মামলা অগ্রাধিকার দিয়ে দ্রুত নিষ্পত্তিই যথেষ্ট হবে কিনা, সেই প্রশ্নও সামনে এসেছে। আইনজীবী ও মানবাধিকারকর্মীরা বলছেন, মামলাজট নিরসনে বিচারক সংখ্যা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মামলার দীর্ঘসূত্রতা রোধে আইনজীবীদের ভূমিকা এবং আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির পদ্ধতি আরও জোরালো করা প্রয়োজন।
সারা দেশের আদালতে ৪৬ লাখ মামলা:
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুসারে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতসমূহে মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলা।
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি মামলার মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি এবং ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি ফৌজদারি মামলা। গত এক বছরে এসব আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন ৩৮ হাজার ৭১৩টি মামলা। এর মধ্যে দেওয়ানি ২১ হাজার ৬৫২টি এবং ফৌজদারি ১৭ হাজার ৬১টি।
হাইকোর্ট বিভাগে বিচারাধীন ৫ লাখ ২২ হাজার ৩৩১টি মামলা। এর মধ্যে দেওয়ানি মামলা ১ লাখ ১ হাজার ১৬৮টি এবং ফৌজদারি মামলা ৪ লাখ ২১ হাজার ১৬৩টি। গত বছর আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাইকোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। দুই বিভাগ মিলিয়ে নিষ্পত্তির সংখ্যা ৬৩ হাজার ৩০৯টি।
পুরোনো মামলা নিষ্পত্তিতে হাইকোর্টের বিশেষ উদ্যোগ:
মামলাজট কমাতে প্রধান বিচারকর নির্দেশনায় চলতি বছরের ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম শুরু হয়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার পুরোনো মামলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
কোর্ট প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গত ১৩ আগস্ট পর্যন্ত হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৫ হাজার ৪০৫টি পুরোনো ক্রিমিনাল মিস (বিবিধ) মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে সর্বমোট ১২ কার্যদিবসে মোট ৫৫ হাজার ৭৩০টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হলো। ফলে ১২ কার্যদিবসে মোট ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করলো হাইকোর্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ৩টি 'স্বর্ণের ডিম' উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সরকার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সৎ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে সরকার -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












