ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) জ্যোতির্বিজ্ঞানীরা এই বস্তুটি আবিষ্কার করেছে। ‘এমওএম-বিএইচ-১’ নামের এই বস্তুটি বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের বহু বছর পরের মহাকাশে শনাক্ত হয়েছে।
গবেষকরা জানিয়েছে, এটি দেখতে প্রায় আমাদের সৌরজগতের সমান বড়। আর এটি আমাদের পরিচিত যেকোনো নক্ষত্রের চেয়ে প্রায় ১০ হাজার কোটি গুণ বেশি শক্তি উৎপাদন করতে পারে।
গবেষকদের মতে, বস্তুটি মূলত ঘন হাইড্রোজেন গ্যাসের বিশাল এক মেঘ, যা সূর্যের চেয়ে এক লাখ গুণ ভারী একটি ব্ল্যাক হোলকে ঘিরে রেখেছে। সাধারণ নক্ষত্রগুলো পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় শক্তি পায়। তবে এই ব্ল্যাক হোল স্টারটি শক্তি পায় এর কেন্দ্রে থাকা ব্ল্যাক হোলের ভেতরে পড়া পদার্থ থেকে। মহাকাশের গ্যালাক্সি খোঁজার ‘মিরেজ অর মিরাকল’ জরিপের সময় এটি বিজ্ঞানীদের নজরে আসে।
টেলিস্কোপের ছবি পরীক্ষা করার সময় বিজ্ঞানীরা অস্বাভাবিক উজ্জ্বল ও লাল বস্তুটি দেখতে পায়, যা পরিচিত কোনো নক্ষত্রের সঙ্গে মেলে না। এর আলোতে হাইড্রোজেন ও হিলিয়াম ছাড়া অন্য উপাদান নেই বললেই চলে। এমআইটির প্রধান গবেষক বলে, প্রমাণ বলছে নক্ষত্রের মতো মেঘের ভেতরে একটি বিশাল ব্ল্যাক হোল লুকিয়ে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












