২০ জেলায় ১৪ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা, সর্বনিম্ন পঞ্চগড়ে
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
শীতে কাঁপছে দেশের বিভিন্ন জেলা। বিশেষ করে উত্তরাঞ্চলে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দেশের ২০ জেলায় তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল, সিলেট ও বরিশালে গতকাল সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে নেত্রকোনায় ১৩.৭, খুলনায় ১৩.৬, ভোলায় ১৩.৪, সাতক্ষীরা, দিনাজপুর, নীলফামারীর ডিমলায় ১৩.৩ ডিগ্রি। নীলফামারীর সৈয়দপুরে ১৩.২, পাবনার ঈশ্বরদী ও কুমিল্লায় ১৩ ডিগ্রি, গোপালগঞ্জ ও কুষ্টিয়ার কুমারখালীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নওগাঁর বদলগাছীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৬, যশোরে ১২, চুয়াডাঙ্গায় ১১.৮ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ঠাকুরগাঁওয়ে ১১ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চার দিন রাত ও দিনে তাপমাত্রার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। একদিন তাপমাত্রা সামান্য বাড়বে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ রোববার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আজ রোববার, মঙ্গলবার, বুধবার আবহাওয়ার এমন পরিস্থতি বিরাজ করবে। তবে আগামীকাল সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাত ও দিশের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)