২০৫০ নাগাদ ১০০ কোটি মানুষ অস্টিওআথ্রাইটিস রোগে ভুগবে : গবেষণা
অস্টিওআর্থ্রাইটিস হলো এক প্রকার রোগ যা আমাদের জয়েন্টগুলোতে ব্যাথা অনুভব করায়। ২০৫০ সাল নাগাদ এই রোগে ভুগবে পৃথিবীর ১০০ কোটি মানুষ। দ্য ল্যানসেট রিউম্যাটোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে। খবর এনডিটিভির।
১৯৯০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অর্থাৎ, দীর্ঘ ৩০ বছর ধরে ২০০টিরও বেশি ধরে এই গবেষণা চালানো হয়। এই গবেষণাটি চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই)।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পৃথিবীতে ৩০ বছরের বেশি যত মানুষ রয়েছে তার ১৫ শতাংশই অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত। ২০২০ সালের মধ্যে পৃথিবীর ৫৯ কোটি ৫০ লাখ মানুষ অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত হন। ১৯৯০ সালে এই সংখ্যা ছিল ২৫.৬০ লাখ মানুষ। এর মানে দাঁড়ায়, ৩০ বছরে অস্টিওআর্থ্রাইটিসে আক্রান্ত বেড়েছে ১৩২ গুণ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।