পশ্চিমা নেতারা জিহ্বা ব্যবহার করে আমরা করি মস্তিষ্ক, রুশ পররাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ
পশ্চিমা রাজনীতিবিদ ও সাংবাদিকদের কটাক্ষ করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সে বলেছে, “পশ্চিমারা যখন তাদের জিহ্বা ব্যবহার করে, তখন আমরা ব্যবহার করি আমাদের মস্তিষ্ক।”
পশ্চিমা রাজনীতিবিদ ও মূলধারার গণমাধ্যমগুলো উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকসের যে সমালোচনা করেছে তার প্রতিক্রিয়ায় ল্যাভরভ এসব কথা বলেছে। সে বলেছে, ব্রিকস নেতারা বাস্তবতা নিয়ে কাজ করছে।
ল্যাভরভ রবিবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছে, ব্রিকসকে এমন একটি সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে যার কোনও প্রভাবই নেই। কিন্তু সম্প্রতি কয়েক ডজন দেশ এতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এর অর্থ হচ্ছে, পশ্চিমারা যখন তাদের জিহ্বা ব্যবহার করে, তখন আমরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করি। আমরা সঠিক কাজটি দৃঢ়ভাবে সম্পাদন করি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।