খাবারে এই সবুজ জিনিসটি রাখুন, শরীর থাকবে ফিট
পালং শাক এমনই একটি জিনিস, যা কমবেশি সকলের রান্নাঘরেই মজুত থাকে। কিন্তু এর গুণ সম্পর্কে অনেকেই অবগত নন। পালং শাক খেলে শরীরের কী কী উপকার হয়, জেনে নেওয়া যাক।
হেলথলাইনের রিপোর্ট অনুযায়ী, পালং শাকে লুটেইন এবং জিয়াজ্যান্থিং নামে উপাদান থাকে। যারা দিনের বেশির ভাগ সময় ল্যাপটপের দিকে তাকিয়ে কাজ করেন, তাদের চোখ ভাল রাখতে সাহায্য করে এটি।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে পালং শাক। এতে প্রচুর পরিমাণে তন্তু এবং ম্যাগনেসিয়াম থাকে। ডায়াবেটিস রুখতে সাহায্য করে এই উপাদানগুলি। রক্তে শর্করার মাত্রাও ঠিক রাখে।
সুন্দর ত্বক পেতেও সাহায্য করে পালং শাক। এটি কোলজেন উৎপাদনে সাহায্য করে। যা ত্বকের উজ্জ্বলতা এবং নমনীয়তা বজায় রাখে।
ওয়েব এমডি-র রিপোর্ট অনুযায়ী, পালং শাক দেহের হাড় মজবুত করতেও সাহায্য করে। এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ আর ভিটামিন কে থাকে। যা অস্টিওপোরোসিস রোধে সাহায্য করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।