১ মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি দেখেছে ভারতের মুম্বাই
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
২০২৫ সালের মে মাসে ১০০ বছরের রেকর্ডভাঙা বর্ষণ দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। ভারতের আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
মুম্বাইয়ের কোলাবা ও সান্তাক্রুজে আইএমডি’র দু’টি শাখা দপ্তর রয়েছে। গত সোমবার কোলাবা শাখা দপ্তর জানিয়েছে, চলতি মে মাসে এখন পর্যন্ত ৪৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের এই রাজধানী শহরে। আইএমডির তথ্য অনুসারে, এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিলো ১৯১৮ সালে। সে বছরের মে মাসে মোট ২৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো সেখানে।
মুম্বাইয়ে সাধারণত যে সময় বর্ষাকাল শুরু হয়, এবার তার আনেক আগে এসেছে বর্ষা।
আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ার কারণে ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। অনেক সময় শহরটিতে বর্ষণের পরিমাণ এত বেশি হয় যে পুরো শহর ডুবে যায়।
সাম্প্রতিক রোববার-সোমবারের ব্যাপক বর্ষণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকা পানিমগ্ন হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগে পড়েছে নগরবাসী। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছে, সামনে আরও বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং ইতোমধ্যে মুম্বাই ও তার আশপাশের এলাকায় হলুদ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)