নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ঢুকে ইসরায়েলি সন্ত্রাসীদের হামলা
ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে আবারও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে। গত সোমবার (২৬ মে) ‘জেরুজালেম দিবস’ উপলক্ষে আয়োজিত মিছিলের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল-জাজিরা। এ সময় তারা মুসলিম কোয়ার্টারে উত্তেজনাকর সেøাগান দেয় এবং স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় দুই হাজার ইসরায়েলি ওই এলাকায় প্রবেশ করে। তাদের সঙ্গে ছিলো জাতীয় নিরাপত্তামন্ত্রী ও কট্টরপন্থী নেতা ইতামার বেন-গভির।
ইসরায়েলি মিছিলকারীরা মুসলিম কোয়ার্টার অতিক্রমকালে ‘আরব নিপাত যাক’ ও ‘তোদের বসতি জ্বলুক’- এ ধরণের উস্কানিমূলক সেøাগান দেয়। অংশগ্রহণকারীদের বেশিরভাগই দখলকৃত জেরুজালেম ও পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারী।
উল্লেখ্য, ১৯৬৭ সালের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করলেও সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক চাপে মুসলিম ধর্মীয় স্থানগুলোর প্রশাসন মুসলিম কর্তৃপক্ষের অধীনে রাখার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তি অনুযায়ী, আল-আকসা চত্বরে মুসলিমদের প্রার্থনা অনুমোদিত, অন্যদের প্রবেশ সীমিত এবং নিষিদ্ধ।
আন্তর্জাতিক আইনে জর্ডানের ইসলামিক ওয়াকফ কাউন্সিল এই চত্বরের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলি সুপ্রিম কোর্টও সেখানে ইহুদী প্রার্থনা নিষিদ্ধ করেছে। জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি ভূখ- হিসেবে চিহ্নিত করে।
গত সোমবার মিছিল থেকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা টঘজডঅ-র সদর দপ্তরে হামলার অভিযোগও উঠেছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো প্রামাণ্যচিত্রে দেখা যায়, কিছু ইসরায়েলি কিশোর পতাকা হাতে ফিলিস্তিনি দোকানিদের হয়রানি করছে।
এই ঘটনা আবারও আল-আকসা চত্বরের পবিত্রতা এবং ফিলিস্তিনি অধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।