আসামে বাংলাদেশী সন্দেহে আটক অন্তত ৫০ জন
বাংলাদেশি সন্দেহে আসামের বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জনকে আটক করেছে আসাম রাজ্য সরকার। গত সোমবার (২৬ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গুয়াহাটি, গোলাঘাট, ধুবড়ি, বরপেটা এবং কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে ‘সন্দেহজনক নাগরিকদের’ আটক করা হয়েছে। আটকদের আপাতত রূপনগর পুলিশের রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আটকদের মধ্যে কয়েকজনের পরিবার দাবি করেছে যে তারা ভারতীয় নাগরিক। এসব দাবির সত্যতা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। এই ‘যাচাই অভিযান’ কেন্দ্রীয় সরকারের নির্দেশের ভিত্তিতে পরিচালিত হচ্ছে।
মূলত ভারতে কথিত ‘বাংলাদেশী অভিবাসীদের’ শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে। পুরো কার্যক্রমটি আসাম পুলিশের সীমান্ত সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
এখন পর্যন্ত আসাম পুলিশ এই অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি, যা অভিযানের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে।
সরকারি পর্যায়ে ‘যাচাই অভিযান’-এর ভবিষ্যৎ গতি ও প্রকৃতি নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলেও রাজ্যজুড়ে এর প্রভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। সূত্র: এনডিটিভি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।