১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল স্বাক্ষর ট্রাম্পের
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাক্ষর করেছে ট্রাম্প। ২০২৬ অর্থবছরের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ৯০১ বিলিয়ন ডলারের রেকর্ড সামরিক ব্যয় অনুমোদন দিয়েছে। যা ট্রাম্পের অনুরোধের চেয়ে ৮ বিলিয়ন বেশি।
এই বিলে কতগুলো জাহাজ, বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হবে থেকে শুরু করে সেনা সদস্যদের বেতন বৃদ্ধি, ভূ-রাজনৈতিক হুমকি কিভাবে মোকাবেলা করা হবে তার সবকিছুই নির্ধারণ করা হবে।
হোয়াইট হাউজ জানিয়েছে, ওভাল অফিসে সাংবাদিকদের অনুপস্থিতিতে কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ট্রাম্প নীরবে বিলটিতে সই করে। বিলটি এই মাসে পাস হওয়ার আগে প্রতিনিধি পরিষদ ও সিনেটে ইতোমধ্যেই পাস হওয়া পৃথক পদক্ষেপগুলোকে একত্রিত করে তৈরি করা হয়।
ট্রাম্পের নীতি থেকে সরে এসে এনডিএএ ইউরোপে নিরাপত্তা জোরদার করার জন্য বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করেছে। এদিকে ট্রাম্প বরাবরই ইউরোপে নিরাপত্তা বাড়ানো নিয়ে বলেছে, মিত্রদের নিজেদের ব্যয় বহন করা উচিত। সম্প্রতি প্রকাশিত তার জাতীয় নিরাপত্তা কৌশলকে রাশিয়ার প্রতি বন্ধুত্বপূর্ণ এবং ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনর্মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।
নতুন বিলে ‘ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভে’র অংশ হিসেবে ইউক্রেনের জন্য আগামী দু’বছরের জন্য ৮০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। যা মার্কিন কোম্পানিকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহের অর্থ প্রদান করে।
প্রতিরক্ষা বিলে বাল্টিক নিরাপত্তা উদ্যোগকে অনুমোদন এবং লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়ার প্রতিরক্ষায় ১৭৫ মিলিয়ন ডলারের সহায়তা বরাদ্দ রাখা হয়েছে। ইউরোপে মার্কিন সৈন্য সংখ্যা ৭৬ হাজারের নিচে সীমিত করা হয়েছে এবং ন্যাটো সুপ্রিম কমান্ডারের উপাধি ত্যাগে মার্কিন ইউরোপিয়ান কমান্ডারকে বাধা দেয়া হয়েছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প এই বিলটিকে সমর্থন করেছে কারণ এটি তার অনেক নির্বাহী আদেশকে আইনে রূপান্তর করেছে। এর মধ্যে রয়েছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্থায়ন এবং পেন্টাগনে বৈচিত্র্য, ন্যায্যতা ওঅন্তর্ভুক্তি কর্মসূচি বাদ দেয়া। সূত্র: রয়টার্স।
আরও পড়ুন
সব ›
ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ
বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ
ইউরোপের জন্মহারে রেকর্ড পতন, ঝুঁকি বাড়াচ্ছে শ্রম ঘাটতির
আল ইহসান ডেস্ক: সরকারি তথ্য অনুযায়ী, ইউরোপে জন্ম নেয়া শিশুর সংখ্যা ৫.৪ শতাংশ কমে ৩.৬৭ মিলিয়নে দাঁড়িয়েছে। যা কয়…
বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীতে সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড
হামাসের বীরত্ব:
রোহিঙ্গাসহ বিভিন্ন দেশে গণহত্যায় যেভাবে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল
আল ইহসান ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গত ১৯ নভেম্বর এক রায়ে প্রথম…
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই -এরদোয়ানের উপদেষ্টা
গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই
আল ইহসান ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে তাঁবুতে বসবাস করা লাখো মানুষের জীবন দুর্বিষহ হয়…
ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।