২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য গাজার চিকিৎসকরা মনোনীত
, ২৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৫ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্য মাতিয়াজ নেমেক আনুষ্ঠানিকভাবে জানায়, অধিকৃত ফিলিস্তিনি ভূখ-বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ এবং গাজাভিত্তিক চিকিৎসকদের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
আনাদোলু জানায়, নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে এই মনোনয়ন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার পরই নেমেক গত মঙ্গলবার তা জনসমক্ষে উপস্থাপন করে। এক্স-এ নেমেকের শেয়ার করা এক বিবৃতি অনুসারে; ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য প্রস্তাবক এই মনোনয়নে স্বাক্ষর করেছে।
নেমেক বলেছে, এই মনোনয়ন ‘সবচেয়ে কঠিন পরিস্থিতিতে মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষাকারী ব্যক্তিদের সাহস, প্রচেষ্টা এবং অধ্যবসায়ের প্রতি শ্রদ্ধার প্রকাশ’ এবং ‘রাজনৈতিক বিভাজনকে অতিক্রম করে শান্তিতে অবদানের প্রতিনিধিত্ব করে।’
সে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে আলবানিজের কাজের কথা তুলে ধরে বলেছে, ‘সে তীব্র রাজনৈতিক চাপ এবং সন্ত্রাসী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সত্ত্বেও তার মিশন অব্যাহত রেখেছে।’
সে বলেছে, ‘আলবানিজ আমাদের সকলের জন্য একটি আয়না হিসেবে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক আইন ও মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গণহত্যার প্রতিক্রিয়ায় আমরা যে নীতিগত ভিত্তি তৈরি করেছি, তার প্রতি আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এই মনোনয়নের তালিকায় গাজাভিত্তিক চিকিৎসকরাও রয়েছেন- যেমন ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কার। সশস্ত্র যুদ্ধের মধ্যেও তারা চিকিৎসাসেবা দিতে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন।
নেমেক বলেছে, ‘স্বাস্থ্য অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়া এবং মৌলিক চাহিদার তীব্র ঘাটতির মধ্যেও তারা প্রতিদিন জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। চিকিৎসা নীতিমালা মেনে চলার মাধ্যমে মানবতা, সংহতি দেখিয়েছেন, তারাই এই ধরণের পুরষ্কারের যোগ্য।’
আইনপ্রণেতা স্পষ্ট করে বলেছে, এই মনোনয়নকে ঘিরে বিশ্বজুড়ে যে প্রচারণা চলছে, তার মূল উদ্দেশ্য হলো, আন্তর্জাতিক সমাজ ও বিশ্বের রাজনৈতিক নেতাদের সব পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও মানুষের মর্যাদাকে সম্মান করার আহ্বান জানানো।
সে আরো বলেছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় হাজারের কাছাকাছি যুদ্ধবিরতি ভেঙেছে। এতে প্রায় চারশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ হাজার ৬৩ জন আহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












