১৬ দিনে পাঁচ লক্ষাধিক আফগানকে বিতাড়িত করেছে ইরান
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর গত ১৬ দিনে পাঁচ লাখের বেশি আফগানকে বিতাড়িত করেছে ইরান। জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। খবর সিএনএনের।
গত কয়েক মাস ধরে ইরান ঘোষণা দিয়ে আসছে, তারা নথিহীন লাখ লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করতে চায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, গত ২৪ জুন থেকে ৯ জুলাইয়ের মধ্যে পাঁচ লাখ ৮ হাজার ৪২৬ জন আফগান ইরানি-আফগানিস্তান সীমান্ত দিয়ে ইরান ছেড়েছে।
সিএনএন বলছে, গত বুধবারেই ৩৩ হাজার ৯৫৬ জন আফগান ইরান ছেড়েছে, মঙ্গলবার এই সংখ্যা ছিলো ৩০ হাজার ৬৩৫ জন এবং জুমুয়াবার সর্বোচ্চ ৫১ হাজার আফগান ইরান ছেড়েছে। নথিহীন আফগানদের ইরান ছাড়ার সময়সীমা হচ্ছে আগামীকাল রোববার।
ইরান ছাড়ার আগে অনেক আফগানি তেহরান পুলিশের নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে। বশির নামে ২০ বছর বয়সী এক যুবক জানায়, তেহরানে পুলিশ তাকে বন্দিশালায় আটকে রেখেছিলো।
বশির বলেছে, প্রথমে তারা আমার কাছে ২০০ ডলার নেয়, এরপর একটি বন্দিশালায় পাঠায়। সেখানে আমাকে দুই রাত থাকতে হয়েছে এবং সেখানে আরও ৫০ ডলার দিতে হয়েছে। ওই বন্দিশালায় কোনও খাবার এমনকি পানিও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে বশির।
বশির বলেছে, ওই বন্দিশালায় অন্তত ২০০ জন আছে। সেখানে আমাদের মারতো এবং দুর্ব্যবহার করতো। এ ছাড়া অনেকেই অভিযোগ করেছে, সীমান্তে ইরানি গার্ডদের দ্বারা তারা হেনস্থার শিকার হচ্ছে। কেউ কেউ বলেছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে ফেরত পাঠানো হয়েছে।
ইরানে বসবাসরত আফগানরা জানিয়েছে যে, দেশটির মিডিয়াতে প্রচারণার কারণে তাদের রাস্তায় এবং বাজারে অপমান করা হচ্ছে এবং ‘ইসরায়েলি গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)