ট্রাম্প প্রশাসনের কাছে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন মাহমুদ খলিল
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এবার ট্রাম্প প্রশাসনের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন ফিলিস্তিনিপন্থী অধিকার বিষয়ক কর্মী মাহমুদ খলিল। তিন মাস ধরে অন্যায়ভাবে আটক রাখার অভিযোগে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। গত বৃহস্পতিবার আদালতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন তার সুনাম ক্ষুণœ করেছে, তার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মামলা করেছে। এছাড়া তাকে বেআইনিভাবে কারাবন্দি করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) এবং পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন খলিল।
কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিক্ষোভের মুখপাত্র খলিল বলেছেন, তিনি যে অর্থ পাবেন তা দিয়ে অন্য কর্মীদের সাহায্য করবেন। যাদেরকে ট্রাম্প দমনের চেষ্টা করেছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বিবেচনার আহ্বানও জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়েছে, খলিলের জন্ম সিরিয়ার দামেস্কে। তার পিতা-মাতা দুজনই ফিলিস্তিনের। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছেন তিনি।
এদিকে জাতিসংঘ বিশেষজ্ঞ ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ২০২৪ সালের মে মাসে আল জাজিরাকে খলিল বলেছেন, ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে আওয়াজ তুলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসীদের ওপর খড়গহস্ত হয় ট্রাম্প। এছাড়া ইহুদী বিদ্বেষীদেরকেও দমনের পদক্ষেপ গ্রহণ করে সে।
এক আদেশে এ ধরনের কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদেরকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে ফেডারেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ট্রাম্প। এছাড়া হামাসের প্রতি সহানুভূতিশীল শিক্ষার্থীদের ভিসা বাতিলের হুমকি দেয় ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রথম খলিলকে গ্রেপ্তার করে ট্রাম্প প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)