১৫ বছর পর দামেস্ক সফরে লেবাননের প্রধানমন্ত্রী
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
১৫ বছর পর প্রথমবারের মতো সিরিয়া সফরে গেছেন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। গত শনিবার দামেস্কে সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দেশ ভূমি ও সমুদ্রসীমা নির্ধারণ এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে।
আল-শারা বলেন, বৈঠকে সীমান্ত সমস্যার পাশাপাশি দুই দেশের মধ্যে চোরাচালান এবং লেবানিজ ব্যাংকগুলোতে থাকা সিরিয়ার অর্থ জমার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের পর প্রতিবেশী লেবাননের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, লেবানন এবং সিরিয়ার মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে। এই স্বার্থ রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। উভয় পক্ষই এই বিষয়ে কাজ করতে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক হামজা মোহাম্মদ জানান, দুই নেতা চোরাচালান বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সিরিয়া থেকে লেবাননে অস্ত্র ও মাদকের চোরাচালান দীর্ঘদিন ধরে সীমান্ত সমস্যা সৃষ্টি করেছে। লেবাননের প্রধানমন্ত্রী এই বিষয়টি আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেন।
উল্লেখ্য, লেবাননের পূর্ব সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালানের জন্য পরিচিত। এই অঞ্চলে সীমান্তের অরক্ষিত অবস্থা চোরাকারবারিদের জন্য সুবিধাজনক হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)