গভীর রাতে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করলো ইরান
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৮ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তীব্র আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ভূগর্ভস্থ বিশেষ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। এই ঘাঁটিকে “ক্ষেপণাস্ত্র শহর” হিসাবে বর্ণনা করছে তেহরান।
গত জুমুয়াবার গভীর রাতে আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এবং আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ উন্নত ইরানি প্রজেক্টাইল ধারণকারী বিস্তৃত ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি উন্মোচন করে।
ভূগর্ভস্থ স্থাপনা থেকে প্রাপ্ত ফুটেজ উপস্থাপন সমেত প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটিতে এমাদ, কদর এবং কিয়ামের মতো উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে। যা তরল জ্বালানিতে চলে। ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির অন্যান্য অংশের ৯০ শতাংশ নিরাপত্তার কারণে দেখানো হয়নি।
২০২৪ সালের এপ্রিল এবং অক্টোবরে ট্রু প্রমিজ ১ এবং ২ নামে সামরিক অভিযানে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলির বিরুদ্ধে ইরানের অত্যাশ্চর্য ক্ষেপণাস্ত্র হামলায় এই উন্নত প্রজেক্টাইলগুলি ব্যবহার করা হয়েছিল।
ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে “পাহাড়ের গভীরে সুপ্ত আগ্নেয়গিরি” হিসাবে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়েছে, “পাহাড়ের নীচে অবস্থিত আগ্নেয়গিরিটি যত তাড়াতাড়ি সম্ভব অগ্ন্যুৎপাত করতে পারে।”
ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শনের সময় আইআরজিসির প্রধান কমান্ডার সালামি দুটি ইসরায়েলবিরোধী আক্রমণে যুক্ত আইআরজিসি বাহিনীর প্রশংসা করে। শত্রুদের এই ভুল বিশ্বাসকে প্রত্যাখ্যান করে যে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সালামি বলেছে, “প্রতিদিন এই ভূখ-ের দূরবর্তী কোণে সিস্টেম এবং ক্ষেপণাস্ত্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হয়তো শত্রু ভেবেছিল যে আমাদের উৎপাদন ক্ষমতা স্থবির হয়ে পড়েছে, কিন্তু আমাদের ক্ষেপণাস্ত্র শক্তির বৃদ্ধির হার চলমান”।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)