বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, রাত ১:২৪ আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬, দুপুর ২:০০
১২ ঘণ্টা না খেয়ে থাকলে নিজেকে পরিষ্কার করতে শুরু করে মস্তিষ্ক -গবেষণা
দীর্ঘ সময় না খেলে শুধু শরীরই বদলায় না, মস্তিষ্কও নিজেকে মেরামত করতে শুরু করে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, মাত্র ১২ ঘণ্টা না খেয়ে থাকলেই মস্তিষ্কে শক্তিশালী অটোফ্যাজি প্রক্রিয়া সক্রিয় হয়। আর এটি ক্ষতিগ্রস্ত কোষ পরিষ্কার করে স্নায়ুক্ষয়জনিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ‘টেক ফিক্সেটেড’ বলছে, ঠিক ১২ ঘণ্টা না খেয়ে থাকার পর মস্তিষ্কে সক্রিয় হয় অটোফ্যাজি নামের বিশেষ এক প্রক্রিয়া, যা ক্ষতিগ্রস্ত প্রোটিন ও বিকল হয়ে যাওয়া অঙ্গাণু দ্রুত অপসারণ করে। সাধারণ অবস্থার তুলনায় এ সময় এই পরিষ্কার-পরিচ্ছন্নতার হার বেড়ে যায় প্রায় ৩০০ শতাংশ। এমনকি এটা ধীরে ধীরে নয় বরং এক ধরনের দ্রুত ‘সুইচ’-এর মতো কাজ করে। এতে মস্তিষ্ক সাধারণ শক্তি ব্যবহারের মোড থেকে রক্ষণাবেক্ষণ মোডে চলে যায়।
না খেয়ে থাকা অবস্থায় মস্তিষ্কের কার্যক্রম নিয়ে করা গবেষণায় দেখা গেছে, না খেয়ে ১২ ঘণ্টা পার হতেই অটোফ্যাজির বিভিন্ন সূচক দ্রুত বেড়ে ওঠে। আর ১৬-২৪ ঘণ্টার মধ্যে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়।
এই প্রক্রিয়াকে বলা যায় অণুবীক্ষণিক রিসাইক্লিং ব্যবস্থা। রক্তে গ্লুকোজের মাত্রা নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে মস্তিষ্কের কোষগুলো শক্তি পাওয়ার জন্য নিজেদের ক্ষতিগ্রস্ত অংশ ভেঙে ব্যবহার করতে শুরু করে এবং একইসঙ্গে স্বাভাবিক বিপাকের সময় জমে থাকা বর্জ্যও পরিষ্কার করে। শক্তি উৎপাদন আর বর্জ্য অপসারণের এই যুগপৎ কাজের কারণেই অনেকে দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মানসিক স্বচ্ছতা বা মনোযোগ বাড়ার অভিজ্ঞতা জানান।
সাম্প্রতিক নিউরোইমেজিং গবেষণায় দেখা গেছে, এই পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রক্রিয়া অ্যামিলয়েড প্লাক ও টাও ট্যাংলস বিশেষভাবে অপসারণ করে। মূলত এগুলো আলঝাইমারসহ বিভিন্ন স্নায়ুবিক অবক্ষয়জনিত রোগের সঙ্গে সম্পর্কিত।
২ হাজার ৪০০ জনকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ১২-২৪ ঘণ্টার না খেয়ে থাকেন এমন ব্যক্তিদের মস্তিষ্কে এসব ক্ষতিকর প্রোটিন জমার হার অন্যদের তুলনায় ৪০ শতাংশ কম।
এখানে যে মূল প্রক্রিয়াটি কাজ করে তা হলো কোষের ওপর সীমিত খাদ্যাভাবের চাপ। মূলত এটি শুনতে নেতিবাচক মনে হলেও এতে মস্তিষ্কের কোষ আরও শক্তিশালী হয়। বাহ্যিক শক্তির উৎস কমে গেলে নিউরনগুলো বিদ্যমান সম্পদ আরও দক্ষভাবে ব্যবহার করে এবং সেই সঙ্গে মেরামতের যে প্রক্রিয়াগুলো সাধারণ সময় নিষ্ক্রিয় থাকে, সেগুলোও সক্রিয় হয়ে ওঠে।
এছাড়া অটোফ্যাজির কাজ সম্পন্ন হয় অটোফ্যাগোজোম নামে বিশেষ কাঠামোর মাধ্যমে। এরা ক্ষতিগ্রস্ত উপাদানগুলোকে ঘিরে ফেলে এবং পরে লাইসোজোম-এ পাঠিয়ে ভেঙে ফেলে। না খেয়ে থাকার সময় এই অটোফ্যাগোজোম তৈরির হার হঠাৎ বেড়ে যায়, এমনকি কয়েক ঘণ্টার মধ্যেই মস্তিষ্কের কিছু অংশে এ সংখ্যা ৪০০ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গেছে।
মস্তিষ্কে অটোফ্যাজির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- এটা নির্বিচারে নয়, বরং কেবল ত্রুটিপূর্ণ প্রোটিন, পুরোনো মাইটোকনড্রিয়া বা জমে থাকা বর্জ্যই অপসারণ করে; সুস্থ অংশগুলো অক্ষত রাখে। এতে বোঝা যায়, কোষের ভেতর অত্যন্ত সূক্ষ¥ মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৭ ঘণ্টা আগে শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৪ দিন আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ৬ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ১১ নভেম্বর, ২০২৬ একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৯ নভেম্বর, ২০২৬ আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬