নাম দিয়েই জমির মালিকানা যাচাই করবেন যেভাবে?
জমির বৈধ দখল ও মালিকানা নিশ্চিত হওয়া যে কোনো জমি কেনাবেচার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ভাবেন জমির মালিকানা যাচাই কঠিন বা জটিল, তবে এখন অনলাইনে মাত্র কয়েকটি ধাপেই তা যাচাই করা সম্ভব। শুধুমাত্র মালিকের নাম ব্যবহার করেই জমির তথ্য বের করে আনা যায় খুব সহজে।
অনলাইনে জমির মালিকানা যাচাই করার এই পদ্ধতিটি বিশেষ করে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধাজনক। এতে করে তৃতীয় পক্ষের দ্বারস্থ না হয়ে নিজেই যাচাই করা সম্ভব হয়।
যেভাবে অনলাইনে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করবেন-
অনলাইনে জমির মালিকানা যাচাই করতে যেতে হবে বঢ়ড়ৎপযধ.মড়া.নফ ওয়েবসাইটে। এরপর ধাপে ধাপে অনুসরণ করতে হবে নিচের নিয়মগুলো-
১. সার্ভে খতিয়ান অপশনে ক্লিক করুন।
২. বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা বা জে এল নম্বর সিলেক্ট করুন।
৩. এরপর ডান পাশে থাকা ‘অধিকতর অনুসন্ধান’ অপশনে ক্লিক করুন।
৪. এবার ‘মালিকের নাম’ অপশনে কাক্সিক্ষত ব্যক্তির নাম বা নামের অংশ লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করুন।
৫. এতে দেখা যাবে, ওই ব্যক্তির নামে কোনো জমি আছে কি না, থাকলে কোন দাগে, কতটুকু আছে, তা বিস্তারিতভাবে।
মোবাইল থেকেও এই কাজটি করা যায়। এড়ড়মষব চষধু ঝঃড়ৎব থেকে ‘বশযধঃরধহ’ অ্যাপ ডাউনলোড করে একই পদ্ধতিতে জমির খতিয়ান খুঁজে দেখা যাবে।
যদি নাম দিয়ে জমির তথ্য না পাওয়া যায় সে ক্ষেত্রে আপনাকে দাগ নম্বর ব্যবহার করে খতিয়ান অনুসন্ধান করতে হবে। তবে এর জন্য অবশ্যই সঠিক দাগ নম্বর জানা থাকতে হবে।
অনলাইনে খতিয়ান কপি পেতে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনেই জমির খতিয়ান কপি সংগ্রহ করা যাবে। এতে দরকার হবে-জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, নাম ও ঠিকানা। ফি প্রদান করা যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
সংক্ষেপে জানুন-
১. অনলাইনে যাচাই করতে: বঢ়ড়ৎপযধ.মড়া.নফ
২. মোবাইলে করতে: বশযধঃরধহ অ্যাপ
৩. যা জানা লাগবে: মালিকের নাম, মৌজা, দাগ নম্বর
৪. খতিয়ান সংগ্রহ: অনলাইনে ১০০ টাকায়
৫. বিকল্প পদ্ধতি: দাগ নম্বর দিয়ে অনুসন্ধান
জমি কেনার আগে সব কাগজ যাচাই ও রেজিস্ট্রি অফিস অথবা ভূমি অফিসে গিয়ে সরাসরি তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র অনলাইনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।