শুক্র গ্রহে একদিন পৃথিবীর এক বছরের চেয়েও দীর্ঘ
নাসা এবং মহাকাশ গবেষকদের মতে, এই অদ্ভুত ঘটনার মূল কারণ হলো শুক্র গ্রহের অত্যন্ত ধীরগতির ঘূর্ণন। পৃথিবী যেমন নিজের অক্ষের ওপর দ্রুত ঘোরে এবং মাত্র ২৪ ঘণ্টায় দিন-রাত সম্পন্ন করে, শুক্র গ্রহ সেখানে অত্যন্ত অলস।
শুক্র গ্রহ নিজের অক্ষের ওপর একবার পূর্ণ আবর্তন করতে সময় নেয় পৃথিবীর হিসেবে ২৪৩ দিন। অন্যদিকে, সূর্যের চারপাশ ঘুরে আসতে বা একটি বছর পূর্ণ করতে শুক্র গ্রহের সময় লাগে মাত্র ২২৫ দিন। সহজ অংকের হিসেবে, শুক্র গ্রহের একদিন পৃথিবীর ২৪৩ দিনের সমান, অথচ তার বছর পূর্ণ হতে লাগে মাত্র ২২৫ দিন। ফলে গ্রহটিতে একটি দিন শেষ হওয়ার আগেই তার বছর ঘুরে আসে।
শুধু সময়ের এই উলটপালট নয়, শুক্র গ্রহের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর উল্টো ঘূর্ণন। সৌরজগতের অধিকাংশ গ্রহ যেদিকে ঘোরে, শুক্র ঘোরে তার বিপরীত দিকে। ফলে শুক্র গ্রহে সূর্য পশ্চিম দিকে উদিত হয় এবং পূর্ব দিকে অস্ত যায়।
বিজ্ঞানীরা ধারণা করেন, কোটি কোটি বছর আগে কোনো বিশাল মহাজাগতিক বস্তুর সঙ্গে প্রবল সংঘর্ষের কারণে গ্রহটির গতি কমে গেছে এবং দিক পরিবর্তন হয়ে গেছে, যার ফলে আজ সেখানে বছরের চেয়ে দিন বড় হওয়ার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটছে। সূত্র: নাসা।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।